এক্সপ্লোর

Weather Today : ঘনাচ্ছে নিম্নচাপ ! বিশ্বকর্মা পুজোর আগেই চূড়ান্ত ভোলবদল আবহাওয়ার, দিকে দিকে সতর্কতা

Weather Update : ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ পরিণত হতে পারে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বিশ্বকর্মা পুজোর আগে ফের দুর্যোগের ঘটঘটা। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং আশপাশে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে।দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর তৈরি হয়েছে একটা ঘূর্ণাবর্ত।  ১২ সেপ্টেম্বর রাতে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপবলয়  তৈরি হয়েছে। আজ, ১৩ সেপ্টেম্বরও একই অবস্থানেই থাকার কথা এই নিম্নচাপ বলয়ের। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে । পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ পরিণত হতে পারে।

ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয় পশ্চিমবঙ্গে। আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।  পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান , বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।

রবিবারেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জেলায়। পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবারে।  

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। আগামীকাল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায়। প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ডে। বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নামার আশঙ্কা।

ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হিমাচলপ্রদেশ, হরিয়ানা, চণ্ডিগড়. রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম এবং মেঘালয়ে। 

 

আরও পড়ুন, পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
PM Modi: NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?

ভিডিও

CJP-Government Meeting | প্রায় দু'ঘণ্টা বৈঠক ককরোচ-কেন্দ্র, কী কী বিষয়ে আলোচনা হল?
NEET Protest in Kolkata |
Abhishek Banerjee Sebaashray | সেবাশ্রয়ের সঙ্গে জড়িত অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কাউন্সিলকে চিঠি
Fake Birth Certificate Row in Bengal | পঞ্চায়েত প্রধান, পুরপ্রধানদের রেজিস্ট্রারের ভূমিকা বাতিল, পোস্ট করে জানালেন মুখ্য়মন্ত্রী
NEET Protest in Kolkata | ধর্মতলায় অশান্তি পাকালো কারা? CM Suvendu Adhikari বললেন,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget