এক্সপ্লোর

Weather Today: ইদের দিনেই ঝেঁপে বৃষ্টি রাজ্যে? কোন কোন জেলা ভিজবে?

Weather Forecast: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায়

কলকাতা: চৈত্রের দহনজ্বালার মধ্যেই ফের বৃষ্টির (Rain) চোখরাঙানি আজ। কলকাতা (Kolkata) সহ জেলায় জেলায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিকে আজ রমজান (Ramadan) মাসের শেষে আজ খুশির ইদ (Eid)। উৎসবে মেতেছে গোটা দেশ, বাংলাও।  

আজ সকাল থেকেই মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময় চলছে। মসজিদে ভিড় উপচে পড়ছে। এ রাজ্যেও খুশির ইদ পালিত হচ্ছে। রেড রোডে নমাজ পাঠের অনুষ্ঠানে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ইদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে ইদের দিনেই রাজ্যজুড়ে ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায়। পারদও নেমেছে বেশ কিছুটা। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে, তবে প্রবল দাবদাহ থেকে আজ কিছুটা স্বস্তি মিলতে পারে।                                                                  

আরও পড়ুন, বঙ্গ বিজেপির জন্য অমিত শাহের নতুন টার্গেট, লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় একইরকমের আবহাওয়া থাকবে শুক্রবারও। তবে এরপর আংশিক মেঘলা আকাশ আর গুমোট আবহাওয়াই থাকবে মূলত। শুক্রবার, উত্তরের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে।                                                         

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস

উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

 

যদিও, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় বাড়বে। গতকাল রাতের তাপমাত্রা ২৫.৯ থেকে কমে ২৪ ডিগ্রি হয়েছিল। আজ তা ফের বেড়ে ২৫ ডিগ্রিতে পৌঁছবে। আজ দিনের তাপমাত্রা ৩০ থেকে বেড়ে হবে ৩৩.৫ ডিগ্রি।

 

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget