এক্সপ্লোর

Weather Updates: ঝমঝম করে নামবে বৃষ্টি, একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি, বড় আপডেট আবহাওয়ার

Rain Updates: আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা: অবশেষে স্বস্তি আসছে দক্ষিণবঙ্গের। তাপদাহ থেকে মুক্তির সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় রাতেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে বুধবার পর্যন্ত জেলায় জেলায় ঝড়-বৃষ্টি বজ্রপাতের হলুদ সতর্কতা জারি হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম ও অস্বস্তি থাকলেও বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম বেশি হবে।                                                   

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। 

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে (৭০ থেকে ১১০ মিলিমিটার)। এরই সঙ্গে এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আবহে এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

আগামী ২৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে আপাতত ২০ মে পর্যন্ত সব জেলায় জারি আছে সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় বড় রকমের হেরফের হবে না। 

রবিবার কলকাতা সহ রাজ্যের সিংহভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে সোমবারও। অর্থাৎ ১৯ মে রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।                              

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget