এক্সপ্লোর

Weather Updates: জোড়া ঘূর্ণাবর্তে বাংলায় প্রবল দুর্যোগ, কোন জেলা ঝড়-বৃষ্টিতে তছনছ হবে? আবহাওয়ার বড় আপডেট!

Weather Alert: এই পরিস্থিতিতে আবার সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ১৪ জুন শনিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে।

কলকাতা: ভয়ঙ্কর গরমে পুড়ছে বাংলা। রোদের তেজ, ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি রাজ্যবাসীর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। বুধবার থেকে কলকাতা-সহ বাংলার একাধিক স্থানে জায়গায় ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে জেলায় জেলায়। 

এই পরিস্থিতিতে আবার সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ১৪ জুন শনিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। আপাতত একদিনে বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল হবে আরও দু-তিন দিন পর, বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দুই ঘূর্ণাবর্তের হাত ধরেই মূলত স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে। দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, একটি উত্তর ওড়িশা এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর এবং অন্যটি মধ্য বঙ্গোপসাগরের উপর। একই সঙ্গে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ চঞ্চল বিস্তৃত, যা উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ ছত্তিশগড় এবং মধ্য ওড়িশার মধ্য দিয়ে অতিক্রম করেছে।                                 

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।               

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাতে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শুক্রবার দার্জিলিং থেকে মালদহ উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।

 

সেরা শিরোনাম

Nitin Nabin:
"তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী", কলকাতায় এসে প্রশংসা নিতিন নবীনের
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Weather Update: শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
Humayun Kabir: 'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির
'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget