এক্সপ্লোর

Weather Update : অরন্ধনের আগে ইলিশের ভাটা ? আবহাওয়া-কাঁটায় মৎস্যজীবীদের মাথায় হাত

Weather Update 11 September : এবার কি বাজারে ইলিশের জোগানে ঘাটতি পড়বে ?  আবহাওয়ার চোখ রাঙানিতে এমনটা ঘটতেই পারে। 

গৌতম মণ্ডল, কলকাতা : ভাদ্র মাসের সংক্রান্তি মানেই বাংলার ঘরে ঘরে অরন্ধন ব্রত পালন। পশ্চিমবঙ্গীয় পরিবারগুলিতে ধুমধাম করে পালন হয় রান্না পুজো। ভাদ্র মাসের সংক্রান্তির দিন এই ব্রতপালন হয়।  আর এই দিনে বাঙালির পাতে ইলিশ থাকতেই হবে। তাই এ সময় বাজারে ইলিশের জোগান বাড়ে। আর ইলিশ না পেলেই মুখ বেজার হয়ে যায় ভোজন রসিক বাঙালির। এবার কি বাজারে ইলিশের জোগানে ঘাটতি পড়বে ?  আবহাওয়ার চোখ রাঙানিতে এমনটা ঘটতেই পারে। 

প্রতিবছর এই সময়টায় জাল ভরে রুপোলি শস্য তুলে ডাঙায় ফেরেন মৎস্যজীবীরা। কিন্তু  গত তিন দিন ধরে নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে চলছে দফায় দফায় বৃষ্টি । আর ১ সপ্তাহের মধ্যেই অরন্ধন উৎসব। অথচ ট্রলার বা মাছ-ধরার নৌকো নিয়ে বেরোতেই পারছেন না মৎ্স্যজীবীরা। জারি রয়েছে নিষেধাজ্ঞা। নিম্নচাপের জেরে বৃষ্টির প্রাবল্যের সঙ্গে সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রও উত্তাল। 

বুধবারও ভোর থেকেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার জুড়ে বৃষ্টি চলছে। আকাশ মেঘে ঢাকা।  দিনভর এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া-অফিস।  পূর্বাভাস বলছে, নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে ঘন্টায় ৪৫ থেকে ৫০কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে।  ফলে সমুদ্র উত্তালই থাকবে। তাই এখনও পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞাই জারি রয়েছে। 

টানা তিন দিন সমুদ্রে রওনা দেয়নি মৎস্যজীবী ট্রলারগুলি। ফলে ইলিশের ভরা মরসুমে লোকসানের মুখে পড়েছেন মৎস্যজীবীরা। সামনে অরন্ধন ও বিশ্বকর্মা পুজো। এইসময় ইলিশের চাহিদা বাড়ে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে জোগান না থাকায় ইলিশের দাম বেশ চড়া। এর মধ্যে না বেরোতে পারলে ইলিশের ঘাটতি তো হবেই, চড়বে দামও। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা  এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে।  বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতে।  শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

আরও পড়ুন : স্বাস্থ্যভবন অভিযানের আগে জুনিয়র ডাক্তারদের ৫ দফা দাবির সঙ্গে জুড়ে গেল আরেকটি মোক্ষম দাবি, মানবে রাজ্য?           

 

 

 

সেরা শিরোনাম

Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget