এক্সপ্লোর

Weather Update: গুমোট গরম কাটিয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা?

WB Weather Update: ১৬ থেকে ২০ মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়।

কলকাতা: ফের আবহাওয়ার খামখেয়ালিপনা (West Bengal Weather Update)। প্রবল গরম থেকে গুমোট আবহাওয়ার পর এবার বৃষ্টিপাতের পূর্বাভাস (Rainfall Forecast)। দক্ষিণে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢোকার কারণে এবং আরও কিছুটা আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৬ থেকে ২০ মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। সর্বভারতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর এমনই। 

কী বলা হয়েছে আবহাওয়া দফতরের বুলেটিনে?

সর্বভারতীয় আবহাওয়া দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ মার্চ, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে একটি বা দুটি স্থানে থাকবে বৃষ্টির আবহাওয়া। কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

অন্যদিকে, ১৭ তারিখও জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বাড়বে হাওড়ার গতিবেগ। ঘণ্টায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিমি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান ও কলকাতায় ঝোড়ো আবহাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে হুগলি, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদের একাধিক স্থানে। 

 

আরও পড়ুন: Khaibar Pass 2024: বিরিয়ানি থেকে কাবাব, ফিশফ্রাই থেকে আইসক্রিম, এক ছাদের তলায় এলাহি খাবারের আয়োজন, শুরু হল 'খাইবার পাস'

১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের একটি বা দুটি স্থানে। শস্যের ক্ষতির আশঙ্কা করা হয়েছে বুলেটিনে। বজ্রবিদ্যুৎ বা বৃষ্টিপাতের সময় স্থানীয় বাসিন্দাদের খোলা স্থানে যেতে বারণ করা হয়েছে, ঘরের ভিতরে থাকার উপদেশ দেওয়া হয়েছে। এছাড়া বিপদ এড়াতে গাছপালা বা বৈদ্যুতিক পোলের নীচেও আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget