এক্সপ্লোর

Weather Update: রাত পেরোলেই কি দুর্যোগের আশঙ্কা ? আগামীকাল কেমন আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

West Bengal Weather Update : আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? দেখুন একনজরে

কলকাতা: রাত পেরোলেই ছুটির দিন। রবিবার বলে কথা। আকাশের কি মুখ ভার থাকবে ? কেমন থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া ? বিস্তারিত জানাল হাওয়া অফিস (Weather Office)।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, বিশেষ করে আজকে দার্জিলিং-কালিম্পং বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আবহাওয়া শুষ্ক রয়েছে। আশা করা হচ্ছে, আগামীকাল এবং পরশু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে অর্থাৎ মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিকিমে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পরশু অর্থাৎ সোমবার গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।  রবিবার ফের বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির আশঙ্কা আগামী সপ্তাহের শুরুতেও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে কয়েকটি জেলায়। শনিবার পরিষ্কার আকাশ থাকলেও রবিবার বদলাবে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে হবে বৃষ্টিও । সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিতের কথাই জানান দিয়েছে হাওয়া অফিস। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন, কেমন কাটবে এবারের গ্রীষ্মকাল ? তাপপ্রবাহ কি চরমে উঠবে ? জানাল মৌসম ভবন

অপরদিকে, কেমন কাটবে চলতি বছরের গরমকাল ? এল নিনো কতটা প্রভাব ফেলবে গ্রীষ্মকালীন আবহাওয়ায়? তাপপ্রবাহ কী বাড়বে? এসব প্রশ্নের দিক নির্দেশ করল মৌসম ভবন। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মের লং রেঞ্জ ফোরকাস্ট জানাল আবহাওয়া দফতর (Weather Office)।চলতি বছর গরম বাড়বে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। সারা দেশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকালীন পূর্বাভাসে এমনটাই জানাল মৌসম ভবন। সর্বোচ্চ তাপমাত্রাও দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উত্তর-পশ্চিম ভারত উত্তর-পূর্ব ভারত এবং উপকূলের এলাকাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা। এবারে তাপপ্রবাহও বেশি থাকবে। বিশেষত মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে সেই সম্ভাবনা বেশি। তবে উপকূলের এলাকা গুলিতে তাপপ্রবাহ স্বাভাবিকই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget