এক্সপ্লোর

Weather Update : আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ ! দিনভর তুমুল বৃষ্টি, কোন ৬ জেলায় প্রবল হবে দুর্যোগ?

আগেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তার অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : বর্ষা পা রাখতে এখনও বাকি এক থেকে দুই দিন। তার আগেই নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি বাংলাজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসছে । তার আগেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তার অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

কোথায় কোথায় আজ ভারী বৃষ্টি                   

আবহাওয়া দফতর জানাচ্ছে,  আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে। এই ২ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের কারণে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  

দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা 

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই,  দক্ষিণ ২৪ পরগনাজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে। রাত থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মাঝেমধ্যে ঝোড়ো বাতাস বইছে। সুন্দরবন এলাকায় বৃষ্টি ও হাওয়ার বেগ বেশি। জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।  

জেলায় ভোগান্তি শুরু

এদিকে বর্ধমান হাসপাতালে সামনের গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যায় পড়ছেন হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিজনেরা। শুধু হাসপাতালের সামনেই  বর্ধমান মেডিক্যালে যাওয়ার অন্যতম রাস্তাও জলমগ্ন। সমস্যায় পড়ছেন পথচলতি মানুষ সহ স্কুল পড়ুয়ারা।       

কলকাতার আবহাওয়া                      

কলকাতায় আজ, সোমবার দিনভর মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা।   বৃষ্টিতে রাতের তাপমাত্রা অবেকটাই কমেছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা ও স্বাভাবিকের নিচে চলে যাবে। সারাদিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একনাগারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টি কমলেও অস্বস্তি থাকবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি । সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৬৪ থেকে ৯৭ শতাংশ।  বৃষ্টিপাত হয়েছে ৮.৪ মিলিমিটার। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget