এক্সপ্লোর

West Bengal Weather Update : পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি ! ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, কবে থেকে বৃষ্টি ?

Weather Update : আবহবিদদের অনুমান, নবমী-দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তমীতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  কয়েকদিন আগেই খুশির খবর শুনিয়েছিল আবহাওয়া দফতর ( Alipore Weather Office ) । ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত, আবহাওয়া ঝলমলে থাকবে। কিন্তু তা বোধ হয় ঘটছে না।  পুজোয় ( Durga Puja 2023 ) মধ্য়েই বঙ্গোপসাগরে নিম্নচাপের ( Depression )  ভ্রুকুটি। এর ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় পুজোর মধ্যেই হতে পারে বৃষ্টি। 

আবহবিদদের অনুমান, নবমী-দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তমীতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। শক্তিশালী হয়ে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ অন্ধ ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এই নিম্নচাপের প্রভাবে নবমী ও দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীতে বষ্টি হতে পারে - 

  • কলকাতা
  • হাওড়া
  • হুগলি
  • দুই ২৪ পরগনা
  • দুই মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 

    উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আগামী ৪৮ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে। এরপর শুধু দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি চলবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বুধ বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।

    দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রাও কিছুটা কমতে পারে। 

    কলকাতায় মেঘমুক্ত পরিস্কার আকাশই থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমশ কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃহস্পতিবারের পর আবহাওয়ার আরো একটু পরিবর্তন হবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯৩ শতাংশ।  

    আরও পড়ুন :                                              
    সপ্তমীতে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের বৃষ্টিতে পুজোয় দুর্যোগ ?

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget