এক্সপ্লোর

Weather Update Today : নিম্নচাপের ভ্রুকুটি, 'চাতক' দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় তাণ্ডব দেখাবে প্রকৃতি?

Rain Prediction in South Bengal : মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা এখন গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তাহলে কী হবে ?

কলকাতা : প্রকৃতির তাণ্ডবলীলার ছাপ এখনও স্পষ্টও। গতকাল, মঙ্গলবারও ধস নেমেছে পার্বত্য দার্জিলিংয়ে। ফের আগামী ২৪ ঘণ্টায় তুমুল বৃষ্টির বার্তা দিল আবহাওয়া দফতর।  পূর্বাভাসে জানানো হল,  জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি নামল বলে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই।

আজ, বুধবার বৃষ্টি হলেও তা আগের মতো হবে না বলেই আশা আবহাওয়া দফতরের। বুধ থেকে বৃষ্টির পরিমাণ কমতে  উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবার আগামীকাল, ১৭ থেকে ১৯ জুলাই, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। এভাবেই ওয়াইড স্প্রেইড রেইন চলবে সোমবার পর্যন্ত।

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তীসগঢ়  ও বিদর্ভ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা এখন গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে,  ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে । মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি ঝরবে জেলায় জেলায়। বুধে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ১৯ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।

শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে।  ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। ২১ জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

মঙ্গলবার  রাতের তাপমাত্রা  ছিল ২৮.৪ ডিগ্রি। বুধবার দিনের তাপমাত্রা ৩২.১ ডিগ্রি। তাপমাত্রায় আপাতত তেমন কোনো উত্থান পতন নেই বলেই মনে করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯২ শতাংশ থাকছে। গত ২৪ ঘন্টায় কলকাতার আলিপুরে ৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget