এক্সপ্লোর

West Bengal Weather Update : বৃষ্টি দিয়ে শুরু সপ্তাহে প্রথম কাজের দিন, সারা সপ্তাহ কি ভাসবে জলে ?

WB Weather Update : আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে। বাড়বে তাপমাত্রা। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  সপ্তাহের শুরুতে দক্ষিণে নিম্নচাপের ( Depression )  বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের (Alipore Weather Office ) । উত্তরে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। নিম্নচাপের প্রভাবে আশ্বিনের শুরুতেও আকাশের মুখ গোমড়া সকাল থেকেই। যখন-তখন নামছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে। বাড়বে তাপমাত্রা। 

উত্তর আন্দামান সাগরে আগামী শুক্রবার একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Storm) তৈরি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে। আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা হুগলির উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে সোমবার আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

এই সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের  পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বুধবার থেকে হাওয়া বদল হবে। মালদা এবং দুই দিনাজপুরে আগামী ২৪ ঘন্টায় বছর বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে এবং ফিরবে অস্বস্তি।

কলকাতায় সোমবার মূলত মেঘলা আকাশই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরজুড়ে। মঙ্গলবার থেকে থেকে বৃষ্টি অনেকটাই কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। ক্রমশ বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।

কলকাতায় সপ্তাহেু প্রথম কাজের দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৪.৮ মিলিমিটার। 

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু করবে সোমবার পশ্চিম রাজস্থান থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget