এক্সপ্লোর

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি কলকাতায়, ভাসবে আর কোন কোন জেলা

Weather Report : শুক্রবার দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বাংলা জুড়ে দুর্যোগের পূর্বাভাস, ভারী বৃষ্টি হবে কলকাতা সহ জেলায়।
  • শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • উত্তরবঙ্গে ভূমি ধসের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
  • ডিভিসি ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে নিচু এলাকায় জল জমবে।

সৌভিক মজুমদার, মনোজ বন্দ্যোপাধ্যায়, গৌতম মণ্ডল, ঝিলম করঞ্জাই, কলকাতা : পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আনন্দ মাটি করেনি প্রকৃতি। কিন্তু একাদশী-দ্বাদশীতে বাংলাজুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

৩ অক্টোবরের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের বীরভূম জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দুটি স্থানে ঝোড়ো হাওয়া (৪০-৫০ কিমি প্রতি ঘন্টা) এবং বজ্রপাত সহ বজ্রপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি স্থানে ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘন্টা) এবং  বজ্রপাত হতে পারে। 

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘন্টা) এবং বজ্রপাত সহ ঝড়ো হাওয়া (১৫-১৬ কিমি প্রতি ঘন্টা) বইতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার এবং গতকাল সাড়ে ৬টা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভূমি ধসের আশঙ্কা রয়েছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সুন্দরবন এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ। ঝোড়ো হাওয়া বইছে এলাকা।  ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক করে জল ছেড়েছে ডিভিসি। যারফলে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ল রাজ্য সরকারের সেচ দফতর। আজ সকাল সাতটার পর থেকে ৫৯ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে বলে খবর সেচ দফতর সূত্রে। এরফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। 



সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget