এক্সপ্লোর

Kolkata Weather Update : কলকাতায় আজ কালবৈশাখী যে কোনও সময়, আরও ৭ জেলায় দুর্যোগের আশঙ্কা

Kolkata Kalboisakhi Update : দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা জেলায় জেলায়। আট জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতাতেও ঝড়ের ইঙ্গিত



সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে ( South Bengal ) মঙ্গলবার আট জেলায় কালবৈশাখীর ( Kalboisakhi ) মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গল ও বুধবার  মূলত মেঘলা আকাশই থাকবে।  দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা তো রয়েইছে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ ( Thunderstorm ) সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হলেও হালকা হবে। 

আজ মঙ্গলবার, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আট জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি - 

  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • ঝাড়গ্রাম
  • পুরুলিয়া
  • বাঁকুড়া
  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা 
  • কলকাতায় । 

    দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। সঙ্গত দেবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও নদিয়ায়। 

    বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে।  সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টি হতে পারে।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে শুক্রবারও ।

    উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।  আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য পশ্চিমবঙ্গে।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

    কলকাতায় আকাশ আংশিক মেঘলাই।। বিকেল বা সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে।  সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তৈরি হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।

    কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমিটার। 

    আরও পড়ুন :
    গার্ডেনরিচকাণ্ডে ধৃত প্রোমোটার ওয়াসিমের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছবি ভাইরাল, গভীর সম্পর্ক?



সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget