এক্সপ্লোর

Weather Update : তাপমাত্রা নামবে দ্রুত, কবে থেকে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

West Bengal Weather Update : আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শুরু থেকেই হওয়া বদল হবে। আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : হেমন্তের শহরে শীতের আমেজ ( Winter Update ) ৷ নামছে পারদ৷  ভোরের বাতাসে হিমেল ছোঁয়া৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস ( Weather Office ) ,  দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। কিছু এলাকায় মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ, নামবে তাপমাত্রা।

শীতকাল কবে পড়বে ? জানাল আবহাওয়া দফতর
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শুরু থেকেই হওয়া বদল হবে। আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামবে।  পশ্চিমের জেলাগুলিতে বুধবারের মধ্যে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

উত্তরবঙ্গে শীতের শুরু
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।

মহানগরের আবহাওয়া
কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। সোমবার থেকে হাওয়া বদল ঘটবে, কমবে তাপমাত্রা। বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে। সকালে ও সন্ধ্যায় ফিরবে শীতের আমেজ।কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। 

সব মিলিয়ে ইনিংস শুরুর আগে উপস্থিতি ভালোই জানান দিচ্ছে শীত।   আগামী ৭ দিন কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা, দেখুন আইএমডি-র পূর্বাভাস। 
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
06-Nov 22.0 32.0 Weather Update : তাপমাত্রা নামবে দ্রুত, কবে থেকে, জানিয়ে দিল আবহাওয়া দফতর Mainly Clear sky
07-Nov 21.0 31.0 Weather Update : তাপমাত্রা নামবে দ্রুত, কবে থেকে, জানিয়ে দিল আবহাওয়া দফতর Mainly Clear sky
08-Nov 20.0 30.0 Weather Update : তাপমাত্রা নামবে দ্রুত, কবে থেকে, জানিয়ে দিল আবহাওয়া দফতর Mainly Clear sky
09-Nov 21.0 30.0 Weather Update : তাপমাত্রা নামবে দ্রুত, কবে থেকে, জানিয়ে দিল আবহাওয়া দফতর Mainly Clear sky
10-Nov 21.0 31.0 Weather Update : তাপমাত্রা নামবে দ্রুত, কবে থেকে, জানিয়ে দিল আবহাওয়া দফতর Mainly Clear sky
11-Nov 21.0 31.0 Weather Update : তাপমাত্রা নামবে দ্রুত, কবে থেকে, জানিয়ে দিল আবহাওয়া দফতর Mainly Clear sky

বাংলা ক্যালেন্ডারে মাস অগ্রহায়ণ৷ ভরা হেমন্ত৷ কিন্তু হেমন্তের শহরেই শীত শীত আমেজ৷ নামছে পারদ৷ 
ভোরের বাতাসে হিমেল ছোঁয়া৷ আবার বিকেল গড়ালেই বৃষ্টি কোনও কোনও এলাকায়। সবার আগ্রহ এখন দুটি প্রশ্ন নিয়ে। কবে শীত পড়বে ? আর কালীপুজোয় কি বৃষ্টি হবে ? 

এখনও পর্যন্ত কালীপুজোয় বৃষ্টির আশঙ্কার কথা শোনায়নি আবহাওয়া দফতর। তবে এবার কালীপুজো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হওয়ায় ঠান্ডার আমেজই থাকবে। রাতের দিকে জেলায় জেলায় শীতের বাতাস কাঁপুনি ধরাতে পারে।  

আরও পড়ুন :

স্থান বদলে ফেলল শনি, কোন রাশির কপালে ধাক্কা, কার কপালে অর্থ-জোয়ার?

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget