এক্সপ্লোর

Weather Update : অবশেষে! গোটা বাংলা থেকেই বিদায় নিল বর্ষা, এবার নামবে পারদ! কবে শুরু শীত?

IMD Weather Report : পশ্চিমের জেলায় আরও দু-তিন ডিগ্রি কমতে পারে। তবে কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে না হলে শীতের আমেজ আসবে না। 

কবে থামবে বৃষ্টি ? কলকাতা কি তবে চেরাপুঞ্জি হয়ে গেল? এমন হতাশার কথা অনেকের মুখেই শোনা যাচ্ছিল। অবশেষে সুখবর দিল আবহাওয়া দফতর। বাংলা থেকে বিদায় নিল মৌসুমী বায়ু। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে একসঙ্গে বিদায় নিল বর্ষা। সোমবারই  ঝাড়খন্ড , বাংলা , সিকিম থেকে বর্ষা বিদায় নিয়েছে। বর্ষা বিদায় রেখা গুয়াহাটির ওপর দিয়ে রয়েছে। অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। 

বাংলায় আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় অল্প কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। 

উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি !
জুন মাস থেকে শুরু হওয়া এবারে বর্ষার মরসুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই গেল। বর্ষা বিদায় নেওয়ার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি ১৬ শতাংশ। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ পজিটিভ। ৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে। তবে দুই বঙ্গ মিলিয়ে সারা বাংলায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক; পজিটিভ এক শতাংশ। এর মধ্যে কলকাতায় ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

শীতের আবাহন

কয়েকদিনে হাওয়া বদল। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামছে না বলেই জানাল আলিপুর আবহাওয়া অফিস। কলকাতায় ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় আরও দু-তিন ডিগ্রি কমতে পারে। তবে কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে না হলে শীতের আমেজ আসবে না। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget