এক্সপ্লোর

Kanchenjunga Express: ট্রেন দুর্ঘটনার কিছুক্ষণ আগে মায়ের সঙ্গে কথা, মৃত নবম ব্যক্তির খোঁজ

Train Accident News: শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে রয়েছেন এরাজ্যেরও বাসিন্দারাও।

কলকাতা: ট্রেন সফর পরিণত হয়েছে শেষযাত্রায় (Train Accident)। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত নবম ব্যক্তির খোঁজ মিলল। মৃত বিশ্বপ্রতাপ মিশ্র লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা। মৃত্যুর খবরে শোকের ছায়া এলাকায়। 

মৃত নবম ব্যক্তির খোঁজ: শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে রয়েছেন এরাজ্যেরও বাসিন্দারাও। এরমধ্যে মৃত নবম ব্যক্তির খোঁজ মিলেছে। বিশ্বপ্রতাপ মিশ্র নামে ওই ব্যক্তি কর্মসূত্রে উত্তরবঙ্গে গেছিলেন তিনি। দুর্ঘটনার কিছুক্ষণ আগে কথা হয় মায়ের সঙ্গে। ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে। এদিকে আজ ভোরে বালিগঞ্জের জামির লেনের বাড়িতে ফিরল শুভজিৎ মালির নিথর দেহ। ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়েছে মালদার চাঁচলের বাসিন্দা ৬ বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের। গতকাল রাতে চাঁচলের কালীগঞ্জের বাড়িতে পৌঁছয় দেহ। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম।

এক বছরের মধ্যে ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। যা এলোমেলো করে দিয়েছে অনেকের জীবন। কেউ হারিয়েছেন প্রাণ। কেউ আবার প্রাণে বেঁচে গেলেও প্রতি মুহূর্তে আতঙ্কের ছাপ। রবিবার সকাল ৮.১০-এ আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশে রওনা দেয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকাল ৮টা ৪৫ নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে, আচমকা পিছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ধাক্কার অভিঘাতে একেবারে পিছনে থাকা গার্ডের কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায়। ওপরে উঠে যায় পার্সেল ভ্যানের কামরা। দুমড়ে মুচড়ে লাইন ছেড়ে বেরিয়ে পাল্টি খেয়ে যায় একটি জেনারেল বগি।  বাকি কামরাগুলিও প্রচন্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। সিট থেকে পড়ে যান যাত্রীরা। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই। উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। মালগাড়িরও দুটি বগি লাইনচ্যুত হয়। লাইনের পাশে উল্টে যায় একাধিক কন্টেনার। 

আর দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কার গাফিলতিতে চলে গেল এতগুলো প্রাণ? এখনও দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা। গতকাল থেকে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। রাঙাপানি স্টেশন থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত যে তিনটি রেলগেট রয়েছে, তার গেটম্যানকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WB College Admission: সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তি, কেন্দ্রীয় পোর্টালে কবে থেকে করা যাবে আবেদন?

সেরা শিরোনাম

'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget