এক্সপ্লোর

Weather Update: ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, রাত পেরোলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update: পুজোর আগের মাসেও বৃষ্টি ? নাকি নীল আকাশের নিচে কাটবে সারাদিন ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? দেখুন একনজরে

কলকাতা: রাত পেরোলেই সেপ্টেম্বরে পা। গত ৪৮ ঘণ্টায় যেভাবে রোদের তেজ বেড়েছে, বৃষ্টির পরপরই এহেন তাপে অনেকেই অস্বস্তিতে। না বেশি বৃষ্টি, না রোদের তেজ, কোনওটাই যে ঠিক স্বস্তি ফেরাচ্ছে না। এদিকে কাশ ফুল ফোঁটার অপেক্ষায়। মাস পেরোলেই দুর্গা পুজো। কেমন থাকবে আগামীকাল আবহাওয়া ? দেখুন একনজরে।

আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। যদিও সেই তালিকায় কলকাতা নেই। মূলত দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় দুর্যোগের আশঙ্কা। পাশাপাশি উত্তরবঙ্গের ৬ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল কলকাতার আকাশ মেঘলা থাকবে । শনিবার সকাল থেকেই অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতা। সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১। বিকেল সাড়ে ৫ টায় তা গিয়ে পৌঁছয় ৭৫ শতাংশে। পাশাপাশি আগামীকাল কলকাতায় তাপমাত্রার খুব একটা বদল হবে না। মূলত ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা। 

ভরা ভাদ্রে নাছোড় বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে আগামীকাল ও রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গতকাল বিকেল থেকেই হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিলেন তারা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।

আরও পড়ুন, কতদূর এগোল তদন্ত? RG Kar কাণ্ডে জবাব চেয়ে CGO কমপ্লেক্স অভিযান ডাক্তারদের

কয়েকমাস আগেও তাপপ্রবাহে চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল। গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল রাজ্য তথা দেশের মানুষের। কবে বর্ষা ঢুকবে, এ নিয়ে রীতিমত সকলেই দিন গুণছিল মানুষ। আর ঠিক সেই সময়েই আশা সত্যি করে দেরি হলেও বাংলায় বর্ষা প্রবেশ করে।কিন্তু সেই বর্ষাও শান্তি বয়ে আনেনি। গত কয়েক মাসেই একটা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget