এক্সপ্লোর

Weather Update: শীত পড়ার আগে ফের বৃষ্টি ? রবিবার ভিজতে পারে এই ৩ জেলা ! আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

West Bengal Weather Update : আগামীকাল কেমন আবহাওয়া রাজ্যে ? দেখুন একনজরে

কলকাতা: রাত পেরোলেই বৃষ্টির আশঙ্কা রাজ্যের ৩ জেলায় ! হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা উপকূলের তিন জেলায়।

হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। নভেম্বরের মাঝামাঝি কমবে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হবে রাজ্যজুড়ে। বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। আগামী ৭ দিন আবহাওয়া শুকনো থাকবে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে উপকূলবর্তী ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। 

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় সকাল সাড়ে ৮টা নাগাদ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। বিকেল সাড়ে ৫ টা নাগাদ তা কমে দাঁড়িয়েছে ৭২  শতাংশে। তাও পুরো স্বস্তি ফেরেনি। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়ার্স। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০  ডিগ্রি সেলসিয়ার্স। হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল কলকাতার তাপমাত্রা ২৪ থেকে ৩১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

অপরদিকে রবিবার উত্তরবঙ্গের দু’-একটি পার্বত্য় জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। নভেম্বরের শেষ দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে হাওয়ার পূর্বাভাস।

আরও পড়ুন, ১৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ! গুরুতর অভিযোগ মালদা ও উত্তর ২৪ পরগনার স্কুলে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। এছাড়া আরও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশে। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। নভেম্বরের শেষ দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে হাওয়ার পূর্বাভাস। ভিন রাজ্যে  আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির আশঙ্কা। রবিবার তামিলনাড়ু, পন্ডিচেরি ,করাইকাল ,কেরল, মাহে ও অন্ধ্রপ্রদেশে ইয়ানাম ও রায়লসীমাতে ভারী বৃষ্টি হতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget