এক্সপ্লোর

Kolkata News: তুষার ধসে মৃত্যু জওয়ানের, রাজ্যে এল কফিনবন্দি দেহ, বঙ্গসন্তানকে শেষ শ্রদ্ধা রাজ্যপালের

Indian Army Accidental Death in Siachen: তুষার ধসে প্রাণ হারিয়েছেন সিয়াচেনে কর্মরত অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ান শুভঙ্কর ভৌমিক

কলকাতা: সিয়াচেনে কর্মরত অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ান শুভঙ্কর ভৌমিক সোমবার রাতে তুষার ধসে প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যায় তাঁর কফিনবন্দি দেহ রাজ্যে আনা হয়। বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য আধিকারিকরা। 

সোমবার রাতে তুষারধসের ফলে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। সারারাত বরফচাপা অবস্থায় থাকার পর তাকে উদ্ধার করে আনা হলেও, প্রাণ রক্ষা হয়নি। পুজোর ছুটি কাটিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে যোগ দিয়েছিলেন গোমতী জেলার সন্তান শুভঙ্কর ভৌমিক। বর্তমানে তার স্ত্রী, দেড় বছরের মেয়ে,বাবা, মা ও দুই ভাই রয়েছে।

উল্লেখ্য, সমুদ্রতল থেকে প্রায় ২২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহ। যাকে বিশ্বের উচ্চতম রণক্ষেত্র হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। চরম প্রতিকূলতায় ভরা এখানকার আবহাওয়া । শুধু প্রবল ঠান্ডা নয়, এখানে আবহাওয়ার খামখেয়ালিপনার প্রতি মুহূর্তে বদল হয়।পরিসংখ্যান অনুযায়ী, সিয়াচেনে জওয়ানদের মৃত্যুর প্রধান কারণ হল ঠান্ডা ও তুষারঝড়।

মূলত,  শত্রুর গুলিবর্ষণের চেয়েও জওয়ানের মৃত্যু কারণ হয় অধিকাংশ ক্ষেত্রে তুষারধস।তুষারধসে বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়। সতেরো সালে তিনদিন পর  হনমন্থাপ্পা নামে এক জওয়ানকে জীবিত অবস্থায় তুষারধসের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছিল। যদিও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। দুদিন আগে হনমন্থাপ্পাকে মরণোত্তর সেনা মেডেল প্রদান করা হয়েছিল।

বছরটা ২০২১। সেবার বিপর্যস্ত হয়েছিল উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচলের একাংশ। পাহাড়ে ট্রেক করতে গিয়ে এ রাজ্যের একের পর এক অভিযাত্রীর মৃত্যু হয়েছিল।  সাল ২০১৭। জম্মু ও কাশ্মীরে প্রবল তুষারপাতে লাদাখের বাতালিক সেক্টরে তুষারধসে চাপা পড়ে গিয়েছিল সেনাবাহিনীর একটি শিবির। সেখানে ছিলেন পাঁচ জন জওয়ান । 

ওই বছরেই তুষারধসে সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল জম্মু ও কাশ্মীরে। সেনার তরফে জানানো হয়েছিল, লাদাখের বাতালিক সেক্টরে একাধিক তুষারধস নেমেছিল।বরফের স্তূপে ঢাকা পড়ে গিয়েছিল সেনা ছাউনি । ওই ছাউনিতে ছিলেন পাঁচ সেনা জওয়ান। এঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজন হলেন—হাভিলদার প্রভু কিরকে, লান্স নায়েক বিহারী মারান্ডি, এবং সেপাই কুলদীপ লাকরা। 

আরও পড়ুন, ২০ জেলায় পেট্রোলের দরে বদল ! আজ জ্বালানি ভরাতে খরচ কত ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

বিস্তারিত আসছে..

 
 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget