এক্সপ্লোর

Weather Today: কালো মেঘে ঢাকছে আকাশ, অক্ষয় তৃতীয়া-ইদের দিনে জেলায় জেলায় ঝড়-বৃষ্টি

Weather Update: সকাল থেকে উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া জেলার কয়েকটি জায়গাতেও মুষলধারে বৃষ্টি হয়। কলকাতাতেও সকাল থেকে মুখ ভার আকাশের।

সঞ্চয়ন মিত্র এবং করুণাময় মিত্র, কলকাতা, মালদা: আজ অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) ও ইদ (Eid)। রাজ্যজুড়েই চলছে উদযাপন। এরই মধ্যে ঝেঁপে আসল বৃষ্টি (Rain)। সকাল থেকে উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), হুগলি (Hooghly), নদিয়া (Nadia) জেলার কয়েকটি জায়গাতেও মুষলধারে বৃষ্টি (Rain) হয়। কলকাতাতেও সকাল থেকে মুখ ভার আকাশের। কালো মেঘে ঢেকে গিয়েছে শহরের আকাশ। অন্যদিকে, বর্ধমান জেলারও কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভোর থেকে মুর্শিদাবাদ ও বীরভূমেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে।                                

ধীরে হলেও দক্ষিণবঙ্গে শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। গতকালের মতো আজও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হতে পারে কালবৈশাখী। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।                                                                     

আরও পড়ুন, গান, বিশেষ উপহার, দ্বিপাক্ষিক বৈঠক- জমজমাট মোদির জার্মান সফর 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুধু শহর নয়, জেলাতেও বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, এমনটাই পূর্বাভাস। 

অন্যদিকে, ভোররাতে মালদার হবিবপুরে কালবৈশাখীর তাণ্ডব। মালদা-নালাগোলা রাজ্য সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget