এক্সপ্লোর

West Bengal Weather : অবশেষে দক্ষিণবঙ্গের আকাশে জল-ভরা মেঘ, ৩ জেলায় আজ ঝমঝমিয়ে বৃষ্টি

Kolkata Weather Update : কলকাতাতেও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এখনই বড় দুর্যোগের ইঙ্গিত নেই ।



ঝিলম করঞ্জাই, কলকাতা :
অবশেষে বাংলার ঘুম ভাঙল মেঘলা আকাশ দেখে। ভেজা রাস্তায় পড়ল ভোরের প্রথম আলো। আবহাওয়া দফতর বলছে,   বৃহস্পতিবার অবধি এমন মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । কোথাও সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আজও। 

তবে এরই মধ্যে বর্ষার ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ।  বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। কলকাতাতেও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এখনই বড় দুর্যোগের ইঙ্গিত নেই । বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

শুক্রবার ভারী বৃষ্টি হবে পূর্ব দিক ও উপকূলের জেলাতে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার। 

উত্তরবঙ্গের আবহাওয়া 

অন্যদিকে উত্তরবঙ্গে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তেমন কোনও বদল হচ্ছে না।  মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, এবং উত্তর দিনাজপুর জেলায়। 

ধস নামা নিয়ে আবারও উত্তরবঙ্গকে সতর্ক করল আবহাওয়া দফতর।  প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে যে কোনও সময়ে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা জলঢাকা সহ নদীতে জলস্তর বিপদসীমায় পৌঁছতে পারে। কাঁচা বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে। নীচু এলাকা প্লাবিত হতে পারে। শস্যের ক্ষতি হতে পারে। 

উত্তরবঙ্গে মঙ্গলবারের আবহাওয়া 

সোমবার রাত থেকেই অবিরাম বৃষ্টি চলছে ধূপগুড়ি শহরসহ গোটা ডুয়ার্স জুড়ে। মালবাজারের লিস নদীর জল ঢুকে পড়ল ওয়াসা বাড়ি গ্রামে। জলমগ্ন বহু বাড়ি। এতটাই জল যে জলের তলায় চলে গিয়েছে গাড়ি। ভূটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল  বেড়েছে চেল, লিস, ঘিস, ডায়না, জলঢাকা সহ বিভিন্ন নদীতে। জল জমতে শুরু করেছে ধূপগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন।  বেহাল জল নিকাশি ব্যবস্থা। সেই কারণেই ভোগান্তির শিকার শহরবাসী। বিভিন্ন নদীতে জল বাড়ার ফলে চিন্তায় রয়েছেন নদীর পারের বাসিন্দারা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Vistadome Coach: পর্যটকদের জন্য সুখবর, হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসে জুড়ল ভিস্টাডোম কোচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget