এক্সপ্লোর

West Bengal Weather: তীব্র রোদের তেজ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা, ৪২ ডিগ্রিতে পৌঁছবে আপনার জেলার পারদও?

Weather Update : আজ থেকে দক্ষিণবঙ্গের আট জেলায় চরম তাপপ্রবাহ। বাকি সাত জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহবিদদের।

ঝিলম করঞ্জাই, কলকাতা : আজ থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও আবহাওয়াবিদরা। তবে সামান্য স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরদিকের পাঁচ জেলায়। যদিও উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 

আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। শুক্রবার ১৯ এপ্রিলও দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে। তাই সপ্তাহশেষের ছুটিতেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে না বঙ্গবাসী। আপাতত তীব্র গরম, লু-এর মতো পরিস্থিতি, আর্দ্রতা ভোগাবে দক্ষিণবঙ্গকে। তবে ভোটের আবহে উত্তরবঙ্গেও আবহাওয়ার দিক থেকে স্বস্তির খবর নেই। আগামী ২০,২১ তারিখও একই পরিস্থিতি বজায় থাকবে। 

পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরো বাড়বে বলেই ধারণা আবহাওয়া দফতরের । পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা শুক্রবার থেকে। 
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এই আট জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে। আপাতত শুক্রবার বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে।

তবে এরই মধ্যে স্বস্তির সঙ্কেত কয়েকটি জেলার জন্য।  ২২ এপ্রিল দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় খুব হালকা এক দুই পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার জেরে তাৎপর্যপূর্ণ ভাবে পারদ পতনের সম্ভাবনা নেই।  

আগামী সাত দিন কেমন থাকবে  কলকাতার আবহাওয়া ? 

কলকাতার আগামী ৭ দিনের আবহাওয়া, সূত্র আইএমডি
কলকাতার আগামী ৭ দিনের আবহাওয়া, সূত্র আইএমডি

কলকাতার আবহাওয়া 

 শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে, আশঙ্কা আবহাওয়াবিদদের। এদিন আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। শহরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৮৯ শতাংশ। 

আরও পড়ুন :                                 

কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget