এক্সপ্লোর

Weather Office: প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এই তারিখগুলিতে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Weather Update: প্রায় ৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস নিয়ে বড় বার্তা হাওয়া অফিসের

কলকাতা: অবশেষে ৪০ ডিগ্রির নীচে নামল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata)। সেই সঙ্গে তীব্র দাবদাহের মধ্যে সুখবর দিল হাওয়া অফিস। ৭ মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের বার্তা হাওয়া অফিসের (Weather Office)। 

তাপমাত্রা কমল কলকাতায়

কলকাতায় মঙ্গলবার ৪৩ ডিগ্রি, বুধবার ৪২ ডিগ্রি, আজ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে আজ শেষমেষ ৪০ ডিগ্রির নীচে নেমে আসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানিয়েছেন, রাজ্যের জেলায় জেলায় আজ তাপমাত্রা বিগত ৫ দিনের অনুপাতে কিছুটা নিম্নগামী। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয়বাষ্প ঢুকতেই ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি বেশি।আজ কলকাতা তাপপ্রবাহ থেকে মুক্ত ছিল। যদিও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কীকরণ বজায় রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।

দমকা ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ? 

 ৪ মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা। দুই দিনাজপুরে বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। ৫ মে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টি বহাল থাকবে। তবে মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ আজও। 

৭ মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

৬ মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমা বাতাসের দাপট কমবে। বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার দাপট। তবে সেই সেই বৃষ্টি, তাপপ্রবাহকে পরবর্তী কতদিন ঠেকিয়ে রাখতে পারবে, সেটা এখনই বলা সম্ভব নয়। সেটা সম্পূর্ণ নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার ওপর। আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা। ৭ মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

 

 

সেরা শিরোনাম

Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget