এক্সপ্লোর

West Bengal Weather Update: ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত, উইকেন্ডে পারদ পতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের

Weather Forecast: শীতপ্রেমীদের জন্য সুখবর। এই সপ্তাহের শেষেই আরও কমবে পারে তাপমাত্রা। শীতের আমেজ ভালই অনুভূত হবে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতপ্রেমীদের জন্য সুখবর। এ সপ্তাহের শেষেই পড়তে পারে জমিয়ে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ধাপে ধাপে নামবে পারদ। উইকেন্ড থেকে অনুভব করা যেতে পারে শীতের কামড়। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। সপ্তাহ শেষে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করবে ১১-র আশেপাশে। দার্জিলিঙে তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এতদিন পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণিঝড় 'দিটওয়ার' প্রভাবে আটকে ছিল পারদ পতন। বর্তমানে সেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তার ফলে সামগ্রিকভাবে গোটা দেশেই তৈরি হয়েছে শুষ্ক আবহাওয়ার অনুকূল পরিস্থিতি। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়াতে। এরাজ্যে কয়েকদিনের মধ্যে অন্তত ২-৩ ডিগ্রি পারদ নামতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। শীতের আমেজ বাড়বে রাত ও সকালের দিকে। আজ কলকাতায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

বিগত কয়েকদিন ধরেই বাতাসে শিরশিরানি ভালই অনুভূত হচ্ছে। আর জমিয়ে শীতে উপভোগ করার সুযোগ আসছে এই সপ্তাহের শেষেই। আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি। শীতের আমেজ সবচেয়ে বেশি অনুভূত হবে রাতে এবং ভোরে। আবহাওয়া যেহেতু শুষ্ক প্রকৃতির তাই জাঁকিয়ে শীত পড়ার জন্য আদর্শ পরিবেশ রয়েছে। কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। অন্যদিকে দার্জিং পারদ পৌঁছতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ - সর্বত্রই জাঁকিয়ে শীত পড়তে চলেছে এই সপ্তাহের মধ্যেই। আগামী কয়েকদিনে ভালভাবে পারদ পতন হবে এবং তাপমাত্রা কমে উইকেন্ডেই শীতের আমেজ বেশ ভালভাবেই অনুভূত হবে। 

মূলত রাতের দিকে এবং সকালে আবহাওয়ায় শিরশিরানি অনুভব করতে পারবেন শীতপ্রেমীরা। ডিসেম্বরের শুরু থেকেই এবার ভাল রকম ঠান্ডা পড়তে চলেছে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২ থেকে ৪ ডিগ্রি পারদ নামতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। আবহাওয়ার এই পরিবর্তনে বাড়ির ছোটদের সর্দি-কাশি, জ্বর অর্থাৎ ঠান্ডা লাগার সমস্যা বাড়তে পারে। তাই সতর্ক থাকা জরুরি। শুধু ছোটরাই নয়, সতর্ক থাকতে হবে প্রাপ্তবয়স্কদেরও। কারণ মরশুমের শুরুতেই ঠান্ডা লেগে গেলে, তা কমতে সময় লাগবে, উল্টে বাড়বে কষ্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget