এক্সপ্লোর

Weather Update : এবারের শীতে রেকর্ড ঠান্ডা ! কলকাতায় স্বাভাবিকের থেকে এতটা নামল পারদ, কত আজ তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার মরসুমের শীতলতম দিন। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা : রাত থেকেই হাড় কাঁপানো ঠান্ডা টের পেয়েছে কলকাতা। আর ভোরবেলা রীতিমতো তীব্র হল শীতের কামড়। সকলেরই চোখ মোবাইলে তাপমাত্রার আপডেটের দিকে। কলকাতার শীত কি রেকর্ড গড়ল? গরম চায়ে চুমুক দিতে দিতে আলোচনা - 'এমন শীত তো বহুদিন পড়েনি !' হ্যাঁ, আবহাওয়া দফতরও জানাচ্ছে, এই শীতে সবথেকে বেশি তাপমাত্রা নামল মঙ্গলবারই। একেবারে স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার মরসুমের শীতলতম দিন। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি। সেটিও স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম। 

ভোরবেলা কুয়াশার দাপট থাকলেও আবহাওয়া দফতর বলছে, বেলা বাড়লেই কাটবে কুয়াশ, মেঘমুক্ত থাকবে আকাশ। কলকাতা-সহ রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের হিসেব বলছে, ২০২৫ এর ডিসেম্বরের শেষ সপ্তাহে ১০ এর আশেপাশে তাপমাত্রা নেমেছিল। আবার তাপমাত্রা নিম্নমুখী। আরও জমাটি শীতের প্রত্যাশী মহানগরবাসী। সোমবার থেকেই ফের কমতে শুরু করে তাপমাত্রা। পরবর্তী দু-তিন দিনের মধ্যে আরো দুই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, বলে  অনুমান আবহাওয়া দফতরের। 

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্র পারদ পতন। শীতে কাঁপছে উত্তরবঙ্গ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হাড় কাঁপানো ঠান্ডা। সকাল থেকে জেলার বিভিন্ন জায়গা কুয়াশাচ্ছন্ন। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং সহ  তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি হতে পারে দার্জিলিং , কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচেই থাকবে এখন। উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে। 

 

##উত্তরবঙ্গে আজও কাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। বাকি জেলাতে ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা।

 

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget