এক্সপ্লোর

Weather Update : কাটল ঘূর্ণিঝড়ের প্রভাব, এবার কি জাঁকিয়ে শীত পশ্চিমবঙ্গে? জানিয়ে দিল আবহাওয়া দফতর

West Bengal Weather Update : শহরে অফিসিয়ালি পা রাখল শীত ? কী জানা গেল আবহাওয়া দফতরের আপডেটে ?

কলকাতা : ঘূর্ণিঝড় ‘মিধিলি’র ( Cyclone Midhili ) তাণ্ডবের আশঙ্কা কেটেছে। শুক্রবার বিকেল থেকে ফের পরিষ্কার আকাশ। নভেম্বরের মাঝামাঝি স্বাভাবিকভাবেই জানান দিচ্ছে শীত ( Winter ) । বাংলায় ফের কমল রাতের তাপমাত্রা। শীতের আমেজ ফিরল বাংলার জেলায় জেলায়। ঘূর্ণিঝড় কেটে যেতেই আকাশ পরিষ্কার । তবে পাকাপাকিভাবে শীত কী এসে পড়ল ? আবহাওয়া অফিস যদিও জানাচ্ছে, এখনই না ! 

কবে, কত  নামবে পারদ 
 
বাংলার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। কলকাতাতে আগামী দু তিন দিন বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকবে কলকাতায়। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে; বাড়বে শীতের আমেজ। আগামী দু-তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় উষ্ণতা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তিও কাজ করবে, অর্থাৎ রোদ উঠলেই ভ্যাপসা গরম বোধ হতে পারে। সাত  সকালে ও সন্ধের দিকে শীতের আমেজ কিছুটা ফিরবে।

বাংলার পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে আবার সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। 

 উত্তরবঙ্গের আবহাওয়া 
আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। মোটামুটি ঝলমলে দিনই কাটবে উত্তরবঙ্গে। বিশেষত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রোদের দেখা মিলবে। পর্যটনের মরশুমে অতি মনোরম আবহাওয়া দার্জিলিংয়ে।  শুক্রবারই মেঘ কাটিয়ে পর্যটকদের নজর কেড়েছে কাঞ্চনজঙ্ঘা।  আগামী তিন চার দিনে উত্তরবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রায় সেরকম কোনও  উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আপাতত পরিষ্কার আকাশই থাকবে । আর শীতের আমেজ ক্রমশ বাড়বে। 

 কলকাতার আবহাওয়া 
 সকাল ও সন্ধেয় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তি হতে পারে। শনিবার মূলত পরিষ্কার আকাশই থাকবে। কমবে রাতের তাপমাত্রা, বাড়বে দিনের তাপমাত্রা।
শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ।

অন্যদিকে রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে। একটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ও অন্যটি দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায়। 

  আরও পড়ুন :

আজ মেঘমুক্ত পরিষ্কার আকাশ, আর কী বলছে কলকাতার আবহাওয়া?

সেরা শিরোনাম

Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget