এক্সপ্লোর

Weather Update: সক্রিয় মৌসুমি বায়ু, হলুদ সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস

West Bengal Weather Update আজ দুই বঙ্গেই হলুদ সতর্কতা জারি, কী বলছে আবহাওয়া দফতর ?

কলকাতা:  আজ দুই বঙ্গেই হলুদ সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ প্রবল বর্ষণের পূর্বাভাস।

আরও পড়ুন, গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও

আইএমডি সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতা পর্যন্ত, পর্যন্ত প্রসারিত মৌসুমী অক্ষরেখা। আলিপুর আবহাওয়া দফতরে, দুই মেদিনীপুর , নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আজ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।

 বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে তেসরা জুলাই। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুক্রবার ৩রা জুলাই থেকে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার  ও কাল শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা মাঝারি ঝড়-বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

 রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা উত্তর ২৪ পরগনা হুগলি হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।মঙ্গলবারে ভারী বৃষ্টি হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে।দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। রোদ তেজ থাকবে। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা শহরে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়া।আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৭৭ থেকে ৯৬ শতাংশ। উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
Advertisement

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget