এক্সপ্লোর

Weather Today: হু হু করে নামল পারদ! এরই মধ্যে নিম্নচাপের ভ্রূকুটি! সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

Weather Forecast: মৌসম ভবনের তরফে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নভেম্বরের শুরুতে কমল তাপমাত্রা। আজ থেকে পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমল। পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে নামল পারদ। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়। আপাতত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। শুক্রবার নাগাদ দক্ষিণ বঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত নিষেধাজ্ঞা।

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করবে। উত্তর-পূর্ব আরব সাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত। সৌরাষ্ট্র উপকূলের কাছে অবস্থান। পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। আজ থেকে এর প্রভাব পড়বে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায়।

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া। শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে। দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমল। সকালে হালকা মনোরম আবহাওয়া। স্বাভাবিকের কাছাকাছি পারদ। শুষ্ক আবহাওয়া: পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

শুক্রবার ফের আবহাওয়ার পরিবর্তন। বাতাসে বাড়বে জলীয়বাষ্পের পরিমাণ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে।  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগন জেলায়। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ।

কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে নেমেছে আজ। সকালে খুব হালকা শীতের অনুভূতি। কোথাও কোথাও হালকা ধোঁয়াশা /কুয়াশা। আগামী কয়েকদিন রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। শুক্রবার নাগাদ আবহাওয়ার হালকা পরিবর্তন। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে।                                    

সেরা শিরোনাম

GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget