এক্সপ্লোর

West Bengal Weather Updates: মাঝারি থেকে ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, কোথাও হলুদ, কোথাও আবার হলুদ সতর্কতা জারি

West Bengal Weather Forecast: আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: তীব্র দাবদাহের পর প্রাণ জুড়িয়েছে বৃষ্টিতে। একধাক্কায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে অনেকটাই। আগামী এক সপ্তাহ এই পরিস্থিতিই বজায় থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহ উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস মিলেছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি, ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে রাজ্যে। শুধু তাই নয়, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের কিছু এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। সঙ্গে ৩০ কিলোমিটার বেগে হাওয়ার দাপট থাকবে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট নিয়ে হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। (West Bengal Weather Updates)

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। (West Bengal Weather Forecast)

মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কাল আবার দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার, ১১ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

আরও পড়ুন: Sandeshkhali Viral Video: ভাইরাল সন্দেশখালির নতুন ভিডিও, রাষ্ট্রপতির কাছে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন রেখা-সহ অন্যদের

শুক্র এবং শনিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতাও। বৃষ্টির জেরে তিলোত্তমার তাপমাত্রাও স্বস্তিজনক জায়গায় থাকবে। এর আগে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও সকাল থেকে আকাশ মেঘলা ছিল কলকাতায়। বেলা বাড়লে রোদ যদিও বেরোয়, তবে তেজ কম। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দীর্ঘ দাবদাহ পর্বের পর বৃষ্টির দৌলতেই তাপমাত্রার পারদ নেমেছে। গোটা রাজ্যেই আপাতত নিম্নমুখী তাপমাত্রা। অন্তত সোমবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে বৃষ্টির ধরে আসবে। বায়ুমণ্ডলে যে বিপুল জলীয় বাষ্প জমা হয়েছে, তা ধীরে ধীরে কমতে শুরু করবে রবিবার থেকেই। তার পর থেকে তাপমাত্রার পারদ ফের চড়তে পারে। 

সেরা শিরোনাম

প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget