এক্সপ্লোর

Weather Updates: রাতভর টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! জলবন্দি গোটা শহর

Weather News: রাতভর টানা ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত কলকাতা। জলবন্দি গোটা শহর। 

কলকাতা: রেকর্ড বৃষ্টি শহরে। ভোর থেকে শহরে যে ভয়াবহ বৃষ্টি তার জেরে অকল্পনীয় পরিস্থিতি দক্ষিণবঙ্গে। রাতভর টানা ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত কলকাতা। জলবন্দি গোটা শহর। 

রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক, হাওড়া এবং লাগোয়া এলাকা বানভাসি পরিস্থিতি। নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে ভোগান্তি চরমে উঠেছে। কলকাতা এবং শহরতলির নীচু এলাকাগুলিতেও জল জমেছে। পাশাপাশি কলকাতার অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে পড়ায় যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে।                                         

এদিকে ভারী বর্ষণে জেরে বিপর্যস্ত শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আলিপুর আবহাওয়া জানিয়েছে, পাঁচ ঘণ্টায় নজিরবিহীন বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টি গড়িয়ার কামডহরিতে। খবর পুরসভা সূত্রে। ভোর চারটেয় খোলা হয়েছে লকগেট। 

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই ভারী বর্ষণ। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আজও দিনভর বৃষ্টি চলবে। বৃহস্পতিতে ফের নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। তবে এর মধ্যে আজ সারাদিন যদি বৃষ্টি হয়, কিংবা বৃষ্টির পরিমাণ আরও বাড়ে তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেই মনে করা হচ্ছে। 

এদিকে এরই মধ্যে শহরে এক মর্মান্তিক ছবি সামনে এসেছে। নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। দুর্যোগের কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু। জলমগ্ন নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। নেতাজিনগরে সাইকেল আরোহীর মৃত্যু। রাস্তায় জমা জলের ওপরেই পড়ে দেহ। শর্ট সার্কিট হয়ে থাকায় দমকলও ঢুকতে পারছে না। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য CESC-কে খবর।                                                         

কালিকাপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসে এক জনের মৃত্যু। বেনিয়াপুুকুরে চিত্তরঞ্জন হাসপাতালের কাছে এক জনের মৃত্যু হয়েছে।                                                 

 

 

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget