এক্সপ্লোর

Weather Updates: রবি থেকে ঝেঁপে বৃষ্টি, সোম থেকে বুধে আরও বাড়বে দুর্যোগ? বড় আপডেট আবহাওয়ার

Weather Alert: রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোমবার সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা

কলকাতা: মৌসম ভবন সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপ শক্তি হারিয়ে বিহারে। তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সঙ্গে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিবেশ। দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। 

রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোমবার সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা।বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গে শনিবার ও রবিবার ওপরের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি বাড়বে।  অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে দক্ষিণবঙ্গের সব জেলায়। আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ অস্বস্তি বাড়বে। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা। 

অন্যদিকে, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে।                                                          

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা উপরের দিকে জেলায় বেশি। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।                                                                            

সোমবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget