এক্সপ্লোর

Weather Forecast: আরও ঘনীভূত নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, চরম দুর্যোগ কোন কোন জেলায়? আবহাওয়ার বড় আপডেট

Weather Warning: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

কলকাতা: পুজোকে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে বৃষ্টি। চতুর্থী রাতেও ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি। যদিও বর্ষণ উপেক্ষা করেই পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে গিয়েছে দর্শনার্থীরা। আজ রাতেও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।                         

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি হয়েছে। বেশ কিছু জেলায় আবার কমলা সতর্কতাও রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে যাবে। তার জেরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।                                       

যদিও নিম্নচাপের জেরে উপকূল এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূল এলাকায় আগাম সতর্কতা জারি। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ১ অক্টোবর ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। 

এই নিম্নচাপ শুক্রবার এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। শনিবার ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে।                                    

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলার প্রভাবে পঞ্চমী থেকে দশমী প্রতিদিনই বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে আজ বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ বিকেলের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং শনিবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে আগাম সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।                     

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget