এক্সপ্লোর

Agnimitra Paul: ছক ভেঙে আদিবাসীদের ভাইফোঁটা দিলেন অগ্নিমিত্রা পাল, বিধায়কের উদ্যোগে খুশি এলাকাবাসী

BJP MLA Agnimitra Paul: যে আদিবাসী সমাজে ভাইফোঁটা বলে কোনও উৎসব নেই, নিজের নির্বাচনী এলাকায় সেই আদিবাসী পাড়ায় গিয়ে ফোঁটা দিলেন তিনি।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ভাইফোঁটায় ছক ভাঙা পথে হাঁটলেন বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যে আদিবাসী সমাজে ভাইফোঁটা বলে কোনও উৎসব নেই, নিজের নির্বাচনী এলাকায় সেই আদিবাসী পাড়ায় গিয়ে ফোঁটা দিলেন তিনি। আসানসোল (Asansol) দক্ষিণের বিধায়কের এই উদ্যোগে দারুণ খুশি হীরাপুরের (Hirapur) বড়ডাঙা গ্রামের প্রান্তিক বাসিন্দারা।

ভ্রাতৃদ্বিতীয়ার (Bhaiphota) সকালটা নিজের নির্বাচনী কেন্দ্রে কাটালেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ভাইফোঁটা দিলেন আদিবাসী পাড়ায় গিয়ে। বিজেপি বিধায়ক যখন ফোঁটা দিচ্ছেন, তখন অবাক চোখে তাকিয়ে আদিবাসী পরিবারের মহিলা সদস্যরা।                  


আদিবাসী সমাজে ভাইফোঁটার প্রচলন নেই। স্বাভাবিক ভাবেই, এই উৎসবের সঙ্গে পরিচিত ছিলেন না তাঁরা। শনিবার প্রথম ভাইটিকার সঙ্গে পরিচিত হলেন পশ্চিম বর্ধমানের হীরাপুরের বড়ডাঙা গ্রামের আদিবাসীরা। সবাইকে সঙ্গে নিয়ে নাচের তালে পা মেলালেন বিজেপি বিধায়ক।                  

আরও পড়ুন, মিষ্টি ও ফুল উপহার, দীপাবলিতে বাংলাদেশের বাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিএসএফের

হীরাপুরের বাসিন্দা দুগাই মুর্মু বলেন, "আমরা কোনও দিন ভাইফোঁটা জানতাম না। দিদি আজ দিলেন। ভাল লাগল। গ্রামের উন্নয়নের জন্য কোনও ডিমান্ড থাকলে মিটিং করে দিদিকে জানাব।" অন্য আরেক বাসিন্দা গণেশ মুর্মু বলেন, ভাই-বোনের মধুর সম্পর্ক সামনে রেখে উনি যা করলেন, তাতে আমরা অভিভূত, গর্বিত।            

আদিবাসী দাদা-ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘ জীবন কামনা করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "ভীষণ ভাল লাগল। ধামসা মাদলের সাথে নাচ করে খুব ভাল লাগল। আজকে আনন্দের দিনে তাদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে ভাল লাগছে।"

ভাইফোঁটা দেওয়ার পাশাপাশি, আদিবাসী মা-বোনেদের হাতে উপহার হিসেবে শাড়ি ও চাদর তুলে দেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget