এক্সপ্লোর

West Burdwan: পশ্চিম বর্ধমানে অন্ডালে দুটি আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক কুখ্যাত দুষ্কৃতী

West Burdwan: অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে ধীরজ সিং নামে ওই কুখ্যাত দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান, একটি পিস্তল ও একটি ধারালো ভোজালি সহ পাইপগানের তিনটি ও পিস্তলের চারটি কার্তুজ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান(অন্ডাল): দুটি আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল এক কুখ্যাত দুষ্কৃতী। উদ্ধার হয়েছে ৭ রাউন্ড কার্তুজসহ পিস্তল, পাইপগান ও ভোজালি। ঘটনাটি অন্ডাল থানার নবকাজোড়া এলাকার। ধৃত দুষ্কৃতীর নাম ধীরজ সিং। বুধবার রাত্রি দশটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কাজোরা পঞ্চায়েতের নবকাজোরা এলাকায় অভিযান চালায় অন্ডাল থানার পুলিশ। অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে ধীরজ সিং নামে ওই কুখ্যাত দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান, একটি পিস্তল ও একটি ধারালো ভোজালি সহ পাইপগানের তিনটি ও পিস্তলের চারটি কার্তুজ। ধৃত ধীরজ সিংকে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য বেশ কিছুদিন আগে অবৈধ কয়লা কারবারে যুক্ত থাকার অভিযোগে কাজোরা এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়েছিল রণবীর সিং নামে এক দুষ্কৃতী। ধৃত ধীরজ তারই সাগরেদ বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার রাত। ঘড়ির কাঁটায় প্রায় ১১টা। আচমকা পরপর গুলির শব্দে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার বনগাঁর সুভাষপল্লি। রীতিমতো ঘাবড়ে যান এলাকার মানুষ। এলাকার এক মিষ্টি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে শুরু হয় এলোপাথাড়ি গুলি-বর্ষণ। পরিবারের দাবি, হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। প্রথমে কী ঘটছে বুঝে উঠতে পারেননি তাঁরা। তারপর দেখেন, বাড়ির পিছনের দিকের জানালা লক্ষ্য করে ধেয়ে আসছে একের পর এক গুলি। আতঙ্কিত হয়ে পড়েন সকলে।  যদিও, কেউ গুলিবিদ্ধ হননি।

পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে মোট ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। বাড়ি থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। কিন্তু গুলির নেপথ্য কী কারণ? ব্যবসায়িক শত্রুতা? না কি অন্য কোনও কারণ? বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন, “বনগাঁ পুলিশ সুপার ওআইসি কে জানানো হয়েছে । এই ধরনের গুলি চালানোর ঘটনায় কাম্য নয় । যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিত পুলিশ প্রশাসনকে আবেদন জানিয়েছে । ঘটনার তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ।’’ স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ব্যবসায়ীর বড় ছেলের বিয়ে নিয়ে কিছু অশান্তি হয়। তার জেরে গুলি নয়তো? সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?

ভিডিও

Dilip Ghosh on Indranil Sen |
Kunal Ghosh-Snehashis Chakraborty |
Mamata Banerjee |
Mamata Banerjee on Gyanesh Kumar |
Suvendu Adhikari on Rejinagar |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget