এক্সপ্লোর

West Burdwan: আসানসোলে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় গ্রাহক সেজে ডাকাতি, লুঠ নগদ ৩ লক্ষ টাকা, ১২ কেজি সোনা

খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ...

কৌশিক গাঁতাইত, আসানসোল: ভরদুপুরে ফের ডাকাতি আসানসোলে। গ্রাহক সেজে বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি। আগ্নেয়াস্ত্র নিয়ে স্বর্ণঋণদানকারী সংস্থায় ডাকাতি করল ৪ দুষ্কৃতী। 

অভিযোগ, নগদ ৩ লক্ষ টাকা, ১২ কেজি সোনা লুঠ করেছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

গত ২ তারিখ গভীর রাতে জেলারই অন্ডালে দুপচুরুরিয়া মোড়ের পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি করে একদল সশস্ত্র দুষ্কৃতী। রাত ১ টা নাগাদ ছয় সাতজনের ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় পেট্রল পাম্পে। 

এসেই মারধর করা হয় পাম্পে কর্মরত কর্মচারীদের। বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাম্প থেকে ক্যাশবাক্স ভেঙে নিয়ে যায় প্রায় এক লক্ষ ৬ হাজার টাকার মতো নগদ অর্থ। 

পাম্পের মালিকের অনুমান, পূর্বপরিকল্পিত হতেও পারে অথবা কেউ কোনও শত্রুতার কারণেও এঘটনা ঘটে থাকতে পারে। তবে জাতীয় সড়কের একেবারে পাশেই এরকম দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।

পেট্রল পাম্পে ডাকাতির ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনার তদন্তে নেমে পড়ে অন্ডাল থানার পুলিশ। পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় সেই গাড়িটিকে যাতে করে এসেছিল দুষ্কৃতীরা। 

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সাতদিনের মধ্যেই বড়সড় সাফল্য পায় অন্ডাল থানার পুলিশ। কলকাতার উল্টোডাঙা থেকে আটক করা হয় দুই দুষ্কৃতীকে। 

উল্টোডাঙার বাসিন্দা গাড়ির চালক মহম্মদ শাহানাজ ও আরশাদ আলি নামে দুই দুষ্কৃতীকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় ডাকাতিতে ব্যবহার করা গাড়িটিও। 

পুলিশ সূত্রের খবর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দলের বাকি পাঁচজনের তথ্য পাওয়া গেছে। খুব শীঘ্রই ডাকাতদলের পুরো গ্যাং ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।  

আরও পড়ুন: অন্ডালের পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা, আহত দুই কর্মী

আরও পড়ুন: দিনেদুপুরে লক্ষাধিক টাকার সোনার গয়না ডাকাতি হৃদয়পুরে, সম্মোহন করার দাবি দোকানদারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget