এক্সপ্লোর

Asansol News: 'চিকিৎসার গাফিলতিতে' রেলের টিকিট চেকারের মৃত্যু, ভাঙচুর আসানসোলের নার্সিংহোমে

Asansol Rail Worker Death: পরিবারের দাবি, ওই রেল কর্মীকে অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের জন্য নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসার গাফিলতিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের..

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: অস্ত্রোপচার করতে গিয়ে রোগী মৃত্যুর অভিযোগ। আসানসোলের হিলভিউ নার্সিংহোমে চলল ভাঙচুর। মৃত মনোজ রায় রেলের আসানসোল ডিভিশনে টিকিট চেকার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের দাবি, ওই রেল কর্মীকে অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের জন্য নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসার গাফিলতিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের। এরপরই মৃতের পরিবারের লোকজন নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও চলে ভাঙচুর। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মৃতের পরিবারের তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।

রাজ্যের একাধিক জেলায় এর আগে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। কখনও অবহেলায় প্রসূতি মৃত্যু,  অস্ত্রোপচারের পর সংক্রমণের অভিযোগ, কখনও আবার দালালচক্রের  ভুরিভুরি অভিযোগ। তবে এখন এই অভিযোগ এলে নার্সিংহোমের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে আগেই জানিয়েছে রাজ্যের প্রশাসন। আর এবার অভিযোগের কাঠগড়ায় আসানসোলের হিলভিউ নার্সিংহোম। এদিকে রেলকর্মীর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া।

অপরদিকে,  রাজ্যবাসীর স্বাস্থ্য নিয়ে আগাম সচেতন স্বাস্থ্য দফতর। ডেঙ্গির প্রকোপ রুখতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দফতরের। কোন মশা কোন প্রজাতির ডেঙ্গির জীবাণুর বাহক জানতে মশার সেরো টাইপিং করা হবে কলকাতা মেডিক্যাল কলেজে। কোনও এলাকার মশা কত ভয়ানক জানার পরেই তৈরি হবে সতর্কতার ব্লু প্রিন্ট। শীত, গ্রীষ্ম, বর্ষা - মশার উপদ্রব এখন সর্বক্ষণের সঙ্গী। শহর হোক বা জেলা, প্রায় সারা বছরই ডেঙ্গির উদ্বেগ-আতঙ্ক।  নতুন বছরের প্রথম দু'মাসেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়েছে। ডেঙ্গিকে বশে আনতে এবার নতুন উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। 

আরও পড়ুন, আজ সকালেই রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক কমিশনের ফুল বেঞ্চের

এতদিন কেউ ডেঙ্গি আক্রান্ত হলে তাঁর  RNA সংগ্রহ করে 'সেরো টাইপিং' করা হত। তার থেকে বোঝা যেত কোন ধরনের ডেঙ্গির প্রজাতিতে আক্রান্ত রোগী। এবার আরও একধাপ এগোল স্বাস্থ্য দফতর।আর রোগী নয়, এবার সরাসরি মশার শরীর থেকে 'রাইবো নিউক্লিক অ্যাসিড' সংগ্রহ করে 'সেরো টাইপিং' করা হবে। এতে বোঝা যাবে কোন মশা কোন প্রজাতির ডেঙ্গির জীবাণুর বাহক। 'DENV 2' এবং 'DENV 3' এই দুটি ডেঙ্গির প্রজাতি সবচেয়ে ভয়ঙ্কর। যে এলাকার মশার শরীরে বেশি মারাত্মক জীবাণু সেই এলাকায় বাড়তি সতর্কতা নেবে স্বাস্থ্য দফতর। এই 'সেরো টাইপিং'য়ের ওপর নির্ভর করে তৈরি করে এলাকাভিত্তিক ডেঙ্গি সচেতনতার ব্লু প্রিন্ট। এই কাজ জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগকে।
 

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget