এক্সপ্লোর

West Burdwan: মিলছে না মোবাইল ফোনের হদিশ, তিন মৃত্যুতে বাড়ছে রহস্য

Kanksa Update: একই বাড়িতে তিন তিনজন খুন। নিহত ৩ জনেরই মোবাইল ফোন উধাও।বাড়িতে দু-দুটো পোষ্য কুকুর। অথচ তিনজনকে খুনের সময় তাদের কেউই চিৎকার করল না।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কাঁকসায় (Kanksa Update) একই পরিবারের তিন সদস্যের খুনের ঘটনায় এখনও অধরা অপরাধীরা। পুলিশ সূত্রে খবর, নিহত ৩ জনেরই মোবাইল ফোনের হদিশ মিলছে না। প্রণয়ঘটিত সম্পর্কের সন্দেহে এক যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হেলমেট পরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া রহস্যময় ব্যক্তির সন্ধানে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে খোঁজ চালাচ্ছে পুলিশ।

 এখনও অধরা অপরাধীরা: একই বাড়িতে তিন তিনজন খুন। নিহত ৩ জনেরই মোবাইল ফোন উধাও। বাড়িতে দু-দুটো পোষ্য কুকুর। অথচ তিনজনকে খুনের সময় তাদের কেউই চিৎকার করল না। প্রণয়ঘটিত সম্পর্কের টানাপোড়েনের কারণেই কি খুন? তা নিয়েও বাড়ছে জল্পনা। কেন দিদা, নাতি ও নাতনিকে খুন করা হল, তা নিয়ে অন্ধকার কাটেনি। কে বা কারা খুন করল? কেনই বা খুন করল? হাড়হিম করা হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারও হয়নি কেউ। থমথমে এলাকায় বাড়ছে আতঙ্ক।

শুক্রবার এই বাড়িরই পাশাপাশি ২ টি ঘর থেকে উদ্ধার হয় দিদা ও নাতনির মৃতদেহ। বাথরুমের মধ্য়ে বাইরে থেকে দরজা বন্ধ অবস্থায় উদ্ধার হয় বৃদ্ধার নাতির রক্তাক্ত দেহ। অসমে বড় মেয়ের কাছে গিয়েছিলেন বাড়িমালিক ও তাঁর স্ত্রী। পরিবারের ৩ সদস্যের খুনের খবর পেয়ে ফিরে এসেছেন তাঁরা। পুলিশের সন্দেহ, তরুণী সিমরন বিশ্বকর্মাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বাড়িমালিকের শাশুড়ি সীতাকে খুন করা হয়েছে তাঁরই পরনে থাকা শাড়ির ফাঁস দিয়ে। আর সিমরনের মামাতো ভাই সোনু বিশ্বকর্মাকে বাথরুমে গলায় দড়ি পেঁচিয়ে খুন করা হয়েছে। পরিবার সূত্রে খবর, নিহত সিমরনের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। মৃতার মায়ের দাবি, এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সিমরনের। ওই যুবক সিমরনকে বিয়েও করতে চেয়েছিল। কিন্তু বিবাহ বিচ্ছেদের মামলা চলায় তাতে সায় দেয়নি সিমরনের পরিবার। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মৃতার কাকিমার দাবি, শুক্রবার সকাল ১১ টা নাগাদ মোটরবাইকে চেপে হেলমেট পরা এক ব্য়ক্তি বাড়িতে ঢোকে। সন্দেহভাজন যুবক ও হেলমেট পরা রহস্যময় ব্যক্তি একই লোক নয়তো?পুলিশ সূত্রে খবর, এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।৩ নিহতের মোবাইল ফোন কোথায় গায়েব হয়ে গেল, তারও সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।'

আরও পড়ুন: Weather: উত্তুরে হাওয়ার মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপ, কোন কোন জেলায় বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget