এক্সপ্লোর

West Burdwan: উত্তরাখণ্ড থেকে রাজ্যে ফিরল এক দম্পতি-সহ পাঁচ পর্যটকের কফিনবন্দি দেহ

কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক...

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:  উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে রাজ্যে ফিরল এক দম্পতি-সহ পাঁচ পর্যটকের কফিনবন্দি দেহ। পাঁচজনই পশ্চিম বর্ধমানের (West Burdwan) বাসিন্দা। এদিন পাঁচজনের দেহ আনা হয় কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক। 

চলতি সপ্তাহের গোড়ায় কৌশানি (Kaushani) থেকে নৈনিতাল (Nainital) যাওয়ার পথে খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হয় এরাজ্যের ৫ বাসিন্দার। তাঁরা প্রত্যেকেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল ও রানিগঞ্জের বাসিন্দা। 

৩০ জনের দলটি পুজোর পর উত্তরাখণ্ড গিয়েছিল। তার মধ্যে ছিলেন -- দুর্গাপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা সুব্রত ভট্টাচার্য ও রুনা ভট্টাচার্য। দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দু’জনেরই মৃত্যু হয়। 

আরও পড়ুন: শেষবারের জন্য মুখ দেখার অপেক্ষা, উত্তরাখণ্ড থেকে আজ ফিরছে আরও ৫ অভিযাত্রীর দেহ

খবরটা আসার পর থেকে পর্যচকদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। এছাড়া, উত্তরাখণ্ডের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আসানসোলের বাসিন্দা শ্রাবণী চক্রবর্তী, রানিগঞ্জের বাসিন্দা চন্দনা খাঁ এবং সিটু নেতা কিশোর ঘটক। 

কিশোর ঘটকের দেহ আনতে তত্‍পর হয়েছে সিপিএম। দলের নেতা ও প্রাক্তন সাংসদ  বংশগোপাল চৌধুরী বলেন, গতকালই জেলাশাসক ও সিপির সঙ্গে কথা হয়েছে। উত্তরাখণ্ড প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।  আজ বিকেলে জানা যাবে দেহগুলি কখন আনার ব্যবস্থা হবে।

এদিকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সেখানেই তরজায় জড়ালেন তৃণমূল-বিজেপির দুই নেতা। মৃত সুব্রত ভট্টাচার্য ও রুনা ভট্টাচার্যর বাড়িতে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মই ঘড়ুই। তখন সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশীল চট্টোপাধ্যায়। শোকের আবহে, সেখানেই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই নেতা। 

অন্যদিকে, আসানসোলের বাসিন্দা, মৃত শ্রাবণী চক্রবর্তীর বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে যান রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ফিরে আসেন তিনি।  

আহত পর্যটকদের উত্তরাখণ্ডের বাগেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়।

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget