এক্সপ্লোর

West Burdwan News: প্রায় ২০০-র উপর টিয়া পাচার করতে গিয়ে বন দফতরের জালে ২ পাচারকারী

Bird Smuggler Arrested: জাতীয় সড়কে গাড়ি করে প্রায় ২০০ টির উপর টিয়া এবং অন্যান্য পাখি পাচার করতে গিয়ে বনদপ্তরের হাতে ধরা পড়ল দুই পাচারকারী।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের পানাগড়ে (Durgapur Panagarh) বনদপ্তরের (Forest Department) হাতে ধরা পড়ল দুই পাখি পাচারকারী (Bird Smuggler)। ‌ বৃহস্পতিবার রাতে ২ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি করে প্রায় ২০০ টির উপর টিয়া পাখি এবং অন্যান্য পাখি পাচার করতে গিয়ে ধরা পড়েছে।

দুই দুষ্কৃতী পূর্ব বর্ধমানের (East Burdwan) বাসিন্দা বলে জানা গেছে আব্দুল কাদের, মোহাম্মদ ফুলবা। পানাগড় বনদপ্তর এর আধিকারিক সুভাষ পাল জানিয়েছেন আসানসোল থেকে এই পাখিগুলোকে আনা হচ্ছিল বর্ধমানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। দুই দুষ্কৃতীকে আজ দুর্গাপুর  আদালতে পাঠানো হবে। এর সাথে ওই পাখিগুলোকে  কাঁকসা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে কোর্টের নির্দেশে। বাজেয়াপ্ত করা হয়েছে চারচাকা গাড়িটিকে। বনদপ্তরের আধিকারিক যেটা জানিয়েছেন এই ধরনের দুষ্কৃতী দের বারবার গ্রেপ্তার করা হলেও এই চক্র বন্ধ করা যাচ্ছে না। যদিও বনদপ্তর তৎপর আছে এই ধরনের দুষ্কৃতিদের চিহ্নিত করে তাদের আইনত শাস্তির ব্যবস্থা করার।

রাজ্য জুড়ে, একের পর এক চোরাকারবারীরা দাপিয়ে বেড়াচ্ছে। কখনও পাখি পাচার, বাঘের চামড়া পাচার, হাতির দাঁত পাচার হওয়ার ঘটনার উদাহরণ বারবার প্রকাশ্যে আসছে। সম্প্রতি রাজ্যে রেড পান্ডারও চামড়া পাচারের অভিযোগও রাজ্যে ওঠে। বন দফতরের তৎপরতায় ধরা পড়ে যায় পাচারকারীরা। আগস্টের মাঝামাঝিই একটি ঘটনা ঘটে জলপাইগুড়িতে।বন দপ্তর সুত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ওত পেতে বসে ছিল বেলাকবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত সহ বনকর্মীরা। মাটিগারার কাছে, সেখানে একটি নেপাল নম্বরের বাইক দেখে সন্দেহ হয়। বাইকে  তিনজনের কাছে তিনটি স্কুল ব্যাগ দেখতে পেয়ে পিছে ধাওয়া করে। শিলিগুড়ির কাছে পিডবলু মোড়ের কাছে বাইক দাঁড় করিয়ে তল্লাশি করতেই স্কুল ব্যাগে দেখা যায় দুটি  রেড পান্ডার চামড়া ও একটি চিতা বাঘের চামড়া। সঙ্গে সঙ্গে তিন জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন, 'কে মিডিলম্যান, কে স্ট্রাইকারে খেলছেন, বোঝা শক্ত', মানিক ইস্যুতে কটাক্ষ শমীকের, পাল্টা শান্তনু

বেলাকবা রেঞ্জে নিয়ে এসে জেরা করা হলে জানা যায়, রেড পান্ডার চামড়া ও চিতা বাঘের চামড়া গুলি নেপাল থেকে ভুটান পাচারের  উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত তিন জনের নাম চন্দ্র প্রসাদ চামজিং, গবিন্দ সুনবা লিম্বু এবং ইকপু শেরপা। সকলে নেপালের বাসিন্দা। সকলকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। প্রসঙ্গত, এর আগেও বড়সড় সাফল্য পেয়েছে বন দফতর । উদ্ধার করা হয়েছিল চিতা বাঘের চামড়া। গ্রেফতারও করা হয় দুই অভিযুক্তকে।পাচার করার পরিকল্পনা ছিল উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াগুলি। কিন্তু বনকর্মীদের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা হয়। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। সূত্র মারফত জানা গিয়েছে, ধৃতদের নাম পাসাং লামা ও সিরিং তামাং। তারা দু'জনেই দার্জিলিংয়ের বাসিন্দা। গোপন সূত্রে খবর মিলেছিল আগেই। তাতেই তৎপর হয় বনকর্মীরা। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget