এক্সপ্লোর

Minakshi Mukherjee: 'একসঙ্গে অনেক খেয়ে ফেলেছে', কাদেরকে বললেন মীনাক্ষী ?

Minakshi Attacks TMC: 'চোর তাড়াও-গ্রাম বাঁচাও', কর্মসূচিতে মঙ্গলবার পাণ্ডবেশ্বরে মিছিল করে বিডিও অফিসে ডেপুটেশন দিল বামেরা। কী বললেন মীনাক্ষী মুখোপাধ্যায় ?

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: 'চোর তাড়াও-গ্রাম বাঁচাও', কর্মসূচিতে মঙ্গলবার পাণ্ডবেশ্বরে মিছিল করে বিডিও অফিসে ডেপুটেশন দিল বামেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের (পশ্চিম বর্ধমান) জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, দলের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ( Minakshi Mukherjee) পাণ্ডবেশ্বর রেলস্টেশন (Pandavaswar Rail Station Area) চত্বর থেকে মিছিল করে। তা শেষ হয় বিডিও অফিসে সামনে। সেখানে মঞ্চ করে সভা করা হয়। মীনাক্ষী মুখোপাধ্যায় চাছা ছোলা ভাষায়  তৃণমূল ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হন।

 'একসঙ্গে অনেক খেয়ে ফেলেছে, বদহজম হয়ে গিয়েছে'

তিনি বলেন, 'রাজ্যজুড়ে তৃণমূলীরা নৈরাজ্য তৈরি করে লুটপাট চালাচ্ছে । 'ডিসেম্বর' নিয়ে জিজ্ঞাসা করায় বলেন, একসঙ্গে অনেক খেয়ে ফেলেছে, তাই বদহজম হয়ে গেছে। তবে এই লুটের রাজ বেশি দিন চলবে না, কারণ মানুষ এবার প্রতিরোধে নেমেছে। তিনি বলেন, 'বামপন্থীরা খাটবে, খাবে। কারও চোখ রাঙানি সহ্য করবে না। কেউ চোখ রাঙালে, তাঁর চোখ বামেরা গেলে দিতেও জানে।' পাল্টা তৃণমূলের লাউ দোহা ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় ও বিজেপি নেতা স্মদীপ চক্রবর্তী পাল্টা সমালোচনা করেন বামেদের।

'কেউ ব্যাগরা দিতে সামনে এলে, তাকে গর্তে ভরে যা করার করবে'

দলের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন,' এলাকায় কয়লা,বালি লোহার অবৈধ কারবার চলছে, তার ছবি পুলিশের কাছে নেই । কিন্তু বামেদের মিছিলে কে হাঁটছে, কে কী বলছে ? তার ছবি দ্রুত পৌঁছে যাচ্ছে শাসকদলের কাছে পুলিশের মাধ্যমে । গৌরাঙ্গ বাবু বলেন,' গণতন্ত্র চাই, ভোট দেওয়ার অধিকার চাই, তার জন্য যা যা করার বামেরা করবে।'পাশাপাশি তিনি হুমকির দিয়ে বলেন,' এবার থেকে বামেরা টামনা নিয়ে, আসবে ঝান্ডা নিয়ে আসবে, ব্লক অফিসের সামনে গর্ত খুঁড়বে । কেউ ব্যাগরা দিতে সামনে এলে সেই গর্তে তাকে ভরে যা করার করবে।'

আরও পড়ুন, উদয়ন গুহ-র নকল করে ভাইরাল দিনহাটার যুবক !

'একটাও আসন পাবে না বাম তথা বিরোধীরা'

সভা শেষে এদিন বামেদের একটি প্রতিনিধি দল এলাকার উন্নয়ন, এক'শ দিনের বকেয়া মজুরি, দুর্নীতির তদন্ত-সহ একগুচ্ছ দাবিতে বিডিওর হাতে স্মারকলিপি দেন। পাশাপাশি বামেদের এই কর্মসূচিকে আমল না দিয়েই কেন্দ্রা অঞ্চল তৃণমূল সভাপতি যমুনা ধীবর জানান, 'আগামী পঞ্চায়েত ভোটে পাণ্ডবেশ্বর বিধানসভায় একটাও আসন পাবে না বাম তথা বিরোধীরা।'

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget