এক্সপ্লোর

Suvendu Adhikari :'নিয়োগ দুর্নীতি', বিজেপির বৈঠকের আগে আলোচনার আঁচ দিলেন শুভেন্দু !

Suvendu on Recruitment Scam: এদিন রাজ্য বিজেপির সভাপতিকে প্রশ্ন করা হলে উত্তর এলেও, এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ।, বিজেপির বৈঠকের আগে রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পশ্চিম বর্ধমান: বিজেপির বৈঠকের আগে রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন রাজ্য বিজেপির সভাপতিকে প্রশ্ন করা হলে উত্তর এলেও, এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ। অনেকটা ওই যে, ওই যে, ওই যে, ওদিকে... বলে আঙুল দিয়ে শুভেন্দুর দিকে সাংবাদিককে প্রশ্ন করতে ইশারা করলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি কেন চুপ থাকলেন, কেনই বা এড়িয়ে গেলেন ? ! প্রশ্নগুলি ঘোরাফেরা করলেও, যবনিকা টানলেন শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ? 

শুভেন্দু অধিকারী বলেন, 'পার্টির সিস্টেম অনুযায়ী, জাতীয় কর্মসূচির পরে সব রাজ্যে হয়।  স্বাভাবিকভাবে এটা সাংগাঠনিক ওয়ার্মআপ বলতে পারেন। তাতে শুধু পঞ্চায়েত কেন আগামী আসন্ন যে সকল বিষয় রয়েছে, পুরোটাই আলোচনা হবে। এবং সবথেকে বড় কথা নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতি, এটাও আমাদের আলোচনায় থাকবে।  আরও কীকরে জোরদার গণ আন্দোলন করা যায় ! কারণ পশ্চিমবাংলায় শিল্প নেই, চাকরি নেই, ৭০ হাজার কর্মসংস্থান বিক্রি করা হয়েছে।' পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন,  'এই বৈঠকের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।  কিন্তু যেহেতু পঞ্চায়েত ভোট সামনে আছে, সেহেতু পঞ্চায়েত ভোট নিয়েও আলোচনা হবে। পঞ্চায়েত ভোট আলোচনার বিষয়, কিন্তু পঞ্চায়েত ভোটই মুখ্য বিষয় নয়।' তবে এদিন সুকান্ত এবং শুভেন্দু মুখ খুললেও এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, এর আগে একাধিকবার বিজেপির দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবেও কথা চালাচালি হয়েছে। দলের অন্যতম প্রবীণ কর্মী হয়েও, বৈঠকের আগে তবে কি সেই কারণেই নিজেকে ব্রাত্য রাখলেন দিলীপ ঘোষ ?

আরও পড়ুন, 'আগে ভোট দিন, পরে রাস্তা হবে', মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের

উল্লেখ্য সামনেই পঞ্চায়েত ভোট। বেশ কিছু পুরসভাতেও ভোট হওয়ার কথা। তার আগে, দুর্গাপুরে হতে চলেছে বিজেপির হাইভোল্টেজ বৈঠক। সূত্রের খবর, আজ ও কাল, দুদিন ব্য়াপী টানা বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। থাকার কথা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, জন বার্লা সহ একাধিক বিজেপির সাংসদ ও বিধায়কের। আসবেন কেন্দ্রের প্রতিনিধিরাও। সূত্রের খবর, প্রায় ৪০০ বিজেপি নেতা-কর্মীর জমায়েত হবে। গতকাল সন্ধেয় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বিজেপির এই প্রস্তুতি বৈঠক ঘিরে ফ্লেক্স, ফেস্টুন, পোস্টারে সেজে উঠেছে দুর্গাপুর শিল্পাঞ্চল। 

বিস্তারিত আসছে....

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget