এক্সপ্লোর

HS 2023: দলীয় পতাকা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা, বিতর্কে শাসক দল

TMC on HS Controversy: দলীয় পতাকা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্কের মুখে শাসক দল। পরীক্ষার্থীদের 'প্রভাবিত' করার অভিযোগ তুলে সরব বিরোধীরা।

মনোজ বন্দ্যোপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান: দলীয় পতাকা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (HS Student) শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্কের মুখে শাসক দল (TMC)। পরীক্ষার্থীদের 'প্রভাবিত' করার অভিযোগ তুলে সরব বিরোধীরা।

মঙ্গলবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের বাইরে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে একদিকে যেমন ছাত্র পরিষদের ছাত্র যুবদের অপরদিকে তেমনি প্রশাসনিক আধিকারিকদের। তারই মাঝে দুর্গাপুরের ইস্পাত নগরীর শিবাজী এলাকার একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে শুরু হল চূড়ান্ত বিতর্ক।

দুর্গাপুরে ১নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে এই শুভেচ্ছা বার্তা জানাতে দেখা যায়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই  আক্রমণের সুরে বলেন দেউলিয়া হয়ে গিয়েছে তৃণমূল। যেখানে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করছে সকলে তারই মাঝে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের ঝান্ডা নিয়ে গিয়ে প্রভাবিত করছে পরীক্ষার্থীদের। তৃণমূলের পতাকা নিয়ে পি এন জলের বোতল ফুল বিলি করে পরীক্ষার্থীদের মধ্যে তৃণমূলের রং ঢোকানোর চেষ্টা করছে।

যদিও বিরোধীদের মন্তব্যকে উড়িয়ে বিরোধী দলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন দুর্গাপুরের ১'নম্বর তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ। তিনি বলেন তৃণমূলের কর্মী সমর্থকরা ওই পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়েছিল এবং পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেছে। কোন রাজনৈতিক উদ্দেশ্যে যায়নি। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই রাজনৈতিক বিতর্ককে ঘিরে টানটান উত্তেজনা শিল্পাঞ্চল দুর্গাপুর জুড়ে।

 প্রসঙ্গত, শুধু এই জেলাতেই নয়, রাজ্যের একাধিক জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে বিতর্কে জড়িয়েছে রাজনৈতিক দলগুলি।  পরীক্ষা গ্রহণ কেন্দ্রের বাইরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল ও কলম বিতরণ করে সমালোচনায় জড়ালেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।  

অপরদিকে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনে সিভিক ভলেন্টিয়াররা বরাবরের মতোই সাহায্যের হাত এগিয়ে দিতে দেখা গিয়েছে। পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি বাধে উত্তরপাড়া ইউনিয়ন গার্লস স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রবীন দাস নামে এক ছাত্রের। পরীক্ষার হলে ঢোকার সময় সে লক্ষ্য করে পরীক্ষার অ্যাডমিট কার্ডটি সে ভুল করে বাড়িতে রেখে এসেছে। হিন্দমোটর ভুপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবীন দাসের বাড়ি হিন্দমোটর নন্দন কাননে।

আরও পড়ুন, 'আমরা কাজ করেও গালাগাল শুনি পাবলিকের', কেন বললেন সিভিক ভলেন্টিয়ার ?

এদিকে পরীক্ষায় অংশ যদি নিতে না পারে, এই ভাবতেই, কান্নাকাটি শুরু করে দেয় ওই ছাত্রটি । ঘটনার খবর পেয়েই তার বাড়ির ঠিকানা তার থেকে জেনে বাইক নিয়ে তার এডমিট কার্ড এনে দিতে বাইক নিয়ে ছুটে যান স্কুলের সামনে ট্রাফিকের ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার আমিক ঘোষ। অ্যাডমিট কার্ডটি সঠিক সময় তাঁর বাড়ি থেকে নিয়ে এসে ছাত্রের হাতে পৌঁছে দেন ওই সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে বেশ খুশি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Panchayat Bill : পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget