এক্সপ্লোর

Manas Bhunia : সরকারি অনুষ্ঠানের মঞ্চে নেই মুখ্যমন্ত্রীর ছবি, রেগে আগুন মানস ভুইঁয়া

West Medinipore : পঞ্চায়েত ভোটের আগে ছবি বিতর্কেও ঢুকে পড়ল আদিবাসী আর দলিত ভোটের রাজনীতি।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) ছবি দেখতে না পেয়ে চটে গেলেন মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia)। মঞ্চ থেকেই উগরে দিলেন ক্ষোভ ! কেন এমন হল ? তার অনুসন্ধান করতে বললেন জেলাশাসককে। এই ঘটনায় আদিবাসী আবেগ উস্কে আক্রমণ শানিয়েছে বিজেপি (BJP)।  

সরকারি অনুষ্ঠানে মঞ্চে নেই মুখ্যমন্ত্রীর ছবি ! তা দেখে বেজায় ক্ষুব্ধ মন্ত্রী মানস ভুঁইয়া। মেদিনীপুর শহরের প্রদ্যোৎ সমৃতি সদনে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে বুধবার বিকেলে আয়োজিত হয়েছিল আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা। তারই উদ্বোধনে এসেছিলেন জলসম্পদ ও পরিবেশ দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া। সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর ছবি দেখতে না পেয়ে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন সবংয়ের তৃণমূল বিধায়ক। এমনকি কেন এমন হল, তার অনুসন্ধান করতে বলেন জেলাশাসককে। 

রাষ্ট্রপতিকে (President) নিয়ে মন্ত্রী অখিল গিরির কুকথা থেকে শুরু করে, দক্ষিণ দিনাজপুরের তপনে দলবদল নিয়ে সাম্প্রতিক দন্ডিকাণ্ড। একাধিক ঘটনায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে তৃণমূল। এমন একটা আবহে, আদিবাসীদের জন্য আয়োজিত রাজ্য সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর ছবি না থাকার বিষয়টি অন্য মাত্রা পেয়েছে খোদ মন্ত্রীর মন্তব্যে। ঘটনা সামনে আসতেই আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি। 

ঘটনা প্রসঙ্গে রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও পরিবেশ দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া বলেছেন, 'দেখুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের দিক নির্দেশের পথিকৃৎ। তার নামেই আমরা চলছি, তার নামেই আমরা কাজ করছি। তাকে সামনে রেখেই আমাদের যত উৎসাহ উদ্দীপনা। তার ছবি দেখলে আমাদের ভালো লাগে।' এদিকে, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেছেন, 'গোটা আদিবাসী সমাজ মেনে নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী একজন মিথ্যাবাদী। বারেবারে আদিবাসী ভাইদের অপমান করেছেন। আদিবাসী জনজাতি এই তৃণমূলকে প্রত্য়াখ্য়ান করেছে। আগামী পঞ্চায়েতে যোগ্য উত্তর পাবেন।'

আরও পড়ুন- সাগরদিঘিতে কে টাকা দিয়েছে আমি জানি' : মমতা, মন্তব্যে শুরু তীব্র রাজনৈতিক তরজা

পঞ্চায়েত ভোটের আগে ছবি বিতর্কেও ঢুকে পড়ল আদিবাসী আর দলিত ভোটের রাজনীতি।                                 

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget