এক্সপ্লোর

Kharagpur : রাস্তা না পুকুর ? বোঝা দায় ! খড়গপুরে জল-যন্ত্রণা নিয়ে শুরু রাজনৈতিক তরজা

জল জমেছে আনন্দনগরের উপ স্বাস্থ্যকেন্দ্র চত্বরেও। সেখানে জল ঠেলেই ভ্যাকসিন নিতে যেতে হচ্ছে স্থানীয়দের...

বিশ্বজিৎ দাস, খড়গপুর(পশ্চিম মেদিনীপুর) : বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহর। রাস্তায় জমেছে হাঁটু সমান জল। উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরেও জমেছে জল। চরম দুর্ভোগের শিকার এলাকাবাসী। এই পরিস্থিতিতে জমা জল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

রাস্তা না পুকুর ? বোঝা দায় ! রাস্তার জল ঢুকে গেছে দোকানেও! রবিবারের বৃষ্টির জেরে, চরমে জল যন্ত্রণা। জল থইথই খড়গপুর পুরসভার অন্তত ১০টি ওয়ার্ড। খড়গপুরের সারদা পল্লি, আনন্দনগর, কৌশল্যা, ঝপেটাপুর, গোলবাজার সহ বিস্তীর্ণ এলাকায় দুর্ভোগের জলছবি।

জমা জলে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। খড়গপুরের বাসিন্দা বাপি সাহু বলেন, অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায়। পল্লীবাসীর দুর্ভোগ। আমাদের ভয় লাগে, একটু বৃষ্টি হলে বাড়িতে জল ঢুকে যায়। পুর পরিষেবা বলে কিছু নেই। খুব দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। স্নান করে নালির জল পেরিয়ে যেতে হয়। প্রচুর সমস্যা হচ্ছে।

জল জমেছে আনন্দনগরের উপ স্বাস্থ্যকেন্দ্র চত্বরেও। সেখানে জল ঠেলেই ভ্যাকসিন নিতে যেতে হচ্ছে স্থানীয়দের। 

আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খড়গপুরের বিজেপির মণ্ডল সভাপতি শ্রী রাও বলেন, সাত বছর আগে খড়গপুর পুরসভার পুরপিতা সবথেকে বড় মিথ্যা কথা বলেছিলেন। খড়গপুর শহরে নিকাশি ব্যবস্থার জন্য মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। সাত বছর ধরে আমরা শুনছি। কিন্তু, আজ পর্যন্ত এই মাস্টার প্ল্যান তৈরি হল না। সরাসরি খড়্গপুরের মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। 

এদিকে খড়গপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু পাল বলেন, খড়্গপুরের পৌর পিতা পাঁচ-ছয় বছর ধরে সব রকমের কাজ আরম্ভ করেছেন। খড়গপুর পৌরসভা চেষ্টা করছে জল নিকাশি ব্যবস্থা করার জন্য। বিজেপি নিজে কিছু কাজ করছে না। বিজেপির আগে এমপি ছিল। এখন এমএলএও হল। বিজেপি কি কাজ করেছে ?

এদিকে খড়গপুরের পুর প্রশাসক প্রদীপ সরকারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 

দীর্ঘ দিনের এই জলযন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে, সেই অপেক্ষায় দিন গুণছে এলাকাবাসী। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget