এক্সপ্লোর

TMC Leader Beaten : পার্থকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় মার খেলেন তৃণমূল নেতা! অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Partha Chatterjee : বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের দুই গোষ্ঠী নিজেদের মধ্যেই মারামারি করছে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

অমিত জানা, বেলদা, পশ্চিম মেদিনীপুর : পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সম্পর্কে কটূক্তির প্রতিবাদ করায় স্থানীয় এক তৃণমূল (TMC) নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) বেলদায়। থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।

নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে তৃণমূল-বিজেপি তরজার পারদ সপ্তমে। পশ্চিম মেদিনীপুরে সেই চাপানউতোর গড়াল হাতাহাতি অবধি। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কটূক্তির প্রতিবাদ করায় এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সোমবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়।

ঠিক কী ঘটেছে

তৃণমূল সূত্রে দাবি, স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন বিজেপি কর্মী। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন তৃণমূলের বুথ সহ সভাপতি জয়ন্ত ভুঁইয়া। অভিযোগ, তাঁকে দেখেই পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করতে শুরু করেন ওই বিজেপি কর্মীরা। তৃণমূল নেতা প্রতিবাদ করলে তাঁকে রাস্তায় ফেলে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

শুরু রাজনৈতিক তরজা

এই ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপির বাগযুদ্ধের পারদ তুঙ্গে উঠেছে। বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেছেন, 'নিজেদের পতাকা নিজেরাই ছিঁড়েছে। দুই গোষ্ঠী নিজেদের মধ্যেই মারামারি করছে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।' এদিকে, নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেছেন, 'ওই এলাকার বুথে আমরা বিপুলভাবে জিতেছি। আমাদের বুথের সহ সভাপতি যাচ্ছিলেন, তখনই বিজেপির কিছু ছেলে বুথ সহ সভাপতিকে আক্রমণ করেছে।  আমাদের ছেলেরা গেলে পালিয়ে যায়। বিজেপি-সিপিএম একজোট হয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। গোষ্ঠী কোন্দলের কোনও বিষয় নেই।'

সোমবার রাতেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে বেলদা থানায়। ঘটনাস্থলে মোতায়েন হয়েছে পুলিশ। তবে অভিযুক্ত বিজেপি কর্মীরা বাড়ি ছেড়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। 

আরও পড়ুন- ১৫ বছরের পুরনো ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি ৬ মাসের মধ্যে বাতিলের নির্দেশ গ্রিন ট্রাইবুনালের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget