এক্সপ্লোর

West Midnapore: বেলদায় আইএনটিটিইউসির বিরুদ্ধে রেল লাইনের একাংশের কাজ বন্ধ করার অভিযোগ

West Midnapore News: দেওয়া হচ্ছে না প্রাপ্য মজুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানিয়েছেন ঠিকাদার সংস্থার সুপারভাইজার। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

অমিত জানা ও সুনীত হালদা, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া: পশ্চিম মেদিনীপুরের বেলদায় রেলের থার্ড লাইনের একাংশের কাজ বন্ধ করার অভিযোগ উঠল INTTUC-র বিরুদ্ধে। তৃণমূলের দাবি, স্থানীয়দের না নিয়ে বাইরের লোক দিয়ে কাজ করাচ্ছে ঠিকাদার সংস্থা। দেওয়া হচ্ছে না প্রাপ্য মজুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানিয়েছেন ঠিকাদার সংস্থার সুপারভাইজার। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদার নেকুরসেনি স্টেশনের কাছে বন্ধ রয়েছে থার্ড লাইনের একাংশের কাজ। পড়ে রয়েছে যন্ত্রপাতি। এলাকায় উড়ছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র পতাকা। রেলের কাজ বন্ধ করার অভিযোগ উঠেছে বঙ্গের শাসক দলের বিরুদ্ধে।

রেল সূত্রে খবর, খড়গপুর থেকে ওড়িশার জাজপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ চলছে। তারই  অংশ হিসেবে বেলদা থেকে দাঁতন পর্যন্ত থার্ড লাইনের কাজ করছে উত্তর ২৪ পরগনার বিরাটির একটি ঠিকাদার সংস্থা। 

সেই কাজই বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে INTTUC-র বিরুদ্ধে। কিন্তু কেন এমন আন্দোলন? বেলদার তৃণমূল নেতা কালীপদ দাস বলছেন, "শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, বর্তমান বাজারদরের অনুপাতে মজুরি দেওয়া হচ্ছে না, ঠিকাদার সংস্থা গুরুত্ব দেয়নি, তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও মৌখিক আলোচনার পর এক জায়গায় কাজ করতে দেওয়া হয়েছে, অপর সাইটে বন্ধ রয়েছে কাজ।'' ঠিকাদার সংস্থার সুপারভাইজার জানিয়েছেন, গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এবিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ওই ঠিকাদার সংস্থা কিছু জানায়নি। ফলে কাজ বন্ধের খবর জানা নেই। যদি কোনও সমস্যা থাকে তাহলে তা খতিয়ে দেখা হবে।

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে তরজা

হাসপাতাল (Hospital) আছে, কিন্তু কার্যত কোনও পরিষেবা নেই! তিন বছর ধরে নেই কোনও চিকিৎসক (Doctor)! কোচবিহারের (Coochbihar) দেওচড়াই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে সরব গ্রামবাসীরা। শুরু হয়েছে রাজনৈতিক (Political) তরজা। বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে। জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget