এক্সপ্লোর

West Midnapore: ঘরের মধ্যে জমা জলে ভাসছে খাট-ফ্রিজ, লাগাতার বৃষ্টিতে প্রবল জল যন্ত্রণায় খড়গপুরের মানুষ

দু দিন বৃষ্টি না হলেও পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডে এখনও বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে বলে জানা যাচ্ছে।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : গত কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি (Heavy Rain) চলছে রাজ্যে। আর সেই বৃষ্টিতে জল যন্ত্রণা যেন কাটছেই না রাজ্যের বিভিন্ন এলাকার মানুষের। লাগাতার তিন দিনের বৃষ্টি হওয়ায় জমা জল থেকে নিস্তার পাচ্ছেন না খড়গপুর (Kharagpur) দু নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দু দিন বৃষ্টি না হলেও পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডে এখনও বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন - West Midnapore: তিনদিনের বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ডেবরার একাধিক এলাকা, সাহায্যের আবেদন স্থানীয় বাসিন্দাদের

জমা জল নিয়ে স্থানীয় মানুষরা ক্ষোভ উগরে দিয়েছেন প্রশাসনের প্রতি। স্থানীয় এক মহিলা স্নেহা বিশ্বাস জমা জল প্রসঙ্গে বলেন, 'প্রতিবার ভোট নেওয়ার সময় নেতা কর্মীদের দেখা পাওয়া যায়। আমাদের কাছে হাত জোর করে কত কাজের প্রতিশ্রতি দিয়ে তাঁরা ভোট চেয়ে নিয়ে যান। কিন্তু ভোট মিটলেই তাঁদের আর কারও দেখা পাওয়া যায় না। কোনও কাজও হয় না। বৃষ্টি থেমে গিয়েছে দু দিন হয়ে গিয়েছে। কিন্তু এখনও এলাকা থেকে জল নামল না। ঘরের মধ্যে জল জমে রয়েছে। বাড়িতে জমা জলে খাট, ফ্রিজ সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এলাকার নিকাশি ব্যবস্থা কিছুতেই ঠিক হচ্ছে না। কাউকে অবিযোগ জানালে সবাই এসে খালি মাপজোক করে নিয়ে যায়। কিন্তু নিকাশি ব্যবস্থা ঠিক করার কাজ আর শুরু হয় না। একটু বৃষ্টি হলেই আমাদের আনন্দনগর এলাকায় জল জমে যায়। তার উপর গত কদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে। ফলে মারাত্মক সমস্যায় রয়েছি আমরা।'

আরও পড়ুন - Weather Updates: আজ থেকে রাজ্যে বাড়ছে বৃষ্টি, উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি

এলাকার অন্য আর এক বাসিন্দা মিলন চক্রবর্তীর গলাতেও ক্ষোভের সুর। তিনি বলছেন, 'পুরো এলাকাটাই জলে ডুবে রয়েছে। কোথাও যেতে আসতে হলে জল পেরিয়ে যেতে আসতে হচ্ছে। অভিযোগ জানাতে গেলেই শুনতে পাচ্ছি, কাজ হচ্ছে। কিন্তু কোথায় কাজ হচ্ছে, কী কাজ হচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না। বৃষ্টি হলে রোজকার আমাদের এই জল জমার সমস্যা লেগেই রয়েছে। আর তাছাড়া আশেপাশের সমস্ত নয়ানজুলি ভরাট করে দিয়েছে। রাস্তার পাশের সমস্ত নয়ানজুলি ভরাট থাকলে জমা জল যাবে কোথায়! এর জন্যই এত জল জমছে। কবে যে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবো জানা নেই।'

প্রসঙ্গত, এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে, খড়গপুরে এর আগে এত জল জমত না। খড়গপুরের পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার বলছেন, 'আনন্দনগর এলাকাতে জলের একটা সমস্যা ছিল। ইতিমধ্যেই ওখানে আমরা কাঁচা ড্রেন কেটে ইন্ডাস্ট্রিয়াল পার্কের খালের সঙ্গে মিলিয়ে দিয়েছি যাতে জমা জল বেরিয়ে যেতে পারে। পাশাপাশি আগামি দিনে ওই এলাকায় পাকা ড্রেনও করা হবে। তাতে খড়গপুরের মানুষদের আর জল যন্ত্রণার মধ্যে দিন কাটাতে হবে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget