এক্সপ্লোর

West Midnapore: প্রধানমন্ত্রীর কৃষক দরদী ভাবমূর্তি তুলে ধরে খড়গপুরে চিঠি বিলি দিলীপ ঘোষের, কটাক্ষ তৃণমূলের

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় এখনও নীরব প্রধানমন্ত্রী...

বিশ্বজিৎ দাস, খড়্গপুর:  লখিমপুর কাণ্ডে বিরোধী চাপের মুখে প্রধানমন্ত্রীর কৃষক দরদী ভাবমূর্তি তুলে ধরে চিঠি বিলি করলেন দিলীপ ঘোষ। কিষাণ সম্মান নিধির উপভোক্তারা যাতে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান, সেই আর্জি জানিয়ে নিজের নির্বাচনী এলাকায় চিঠি বিলি করেন তিনি। তা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলের নাম জড়িয়ে যাওয়ায় চাপ বাড়ছে কেন্দ্রের ওপর।  যদিও বিষয়টি নিয়ে এখনও নীরব প্রধানমন্ত্রী। 

এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন সংক্রান্ত রাজ্য বিজেপির কর্মসূচিকে ঘিরে তুমুল তরজায় জড়াল ঘাসফুল ও পদ্ম শিবির।

গত সাত বছরে মোদি সরকার দেশবাসীর স্বার্থে কী কী কাজ করেছে, সাধারণ মানুষের কাছে সেই তথ্য পৌঁছে দিতে কুড়ি দিনের সেবা সমর্পণ কর্মসূচি নিয়েছিল রাজ্য বিজেপি। 

বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রথতলা এলাকায় স্থানীয়দের মধ্যে পোস্টকার্ড বিলি করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

রাজ্যে কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জ্ঞাপনের আর্জি জানান তিনি।  দিলীপ বলেন,  প্রধানমন্ত্রী কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি পাঠাচ্ছেন। বছরে ছয় হাজার টাকা। তার জন্য কৃষকদের পক্ষ থেকে তাকে একটা ধন্যবাদ পত্র দেওয়া হবে। 

তিনি আরও বলেন, তাই আমরা ঠিক করেছি এখানে যে কৃষকরা সুবিধা পাচ্ছেন বা পাবেন তাঁরা মোদিজিকে একটা করে পোস্টকার্ড লিখবেন। মোদিজি আপনি কৃষকদের কথা ভেবেছেন। সেই কারণে ছয় হাজার টাকা কৃষকদের দিচ্ছেন। এইটুকু লিখে তিনি সই করে পাঠাবেন। তাই লক্ষ লক্ষ পোস্টকার্ড আমরা পাঠাচ্ছি।

যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, এর চেয়ে বড় স্তাবকতা হয় না। বাংলায় কেউ কিসান নিধির টাকা পায়নি। যা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। 

তিনি যোগ করেন, বিজেপি যে কৃষক বিরোধী, এটা বাংলা নয়, পুরো ভারতবর্ষের কৃষকরা জেনে গেছেন। আগে দিল্লির কৃষক বিদ্রোহ উনি সামাল দিন। মোসায়েবি করে চিঠি দিচ্ছেন ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে। উনি সদ্য সদ্য পদ হারিয়েছেন তো। সেই জন্য কিছুটা পদ প্রাপ্তির আশায় এই স্তাবকতা করছেন।

আরও পড়ুন: নেতৃত্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, লখিমপুরকাণ্ডে তদন্ত কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকার

আরও পড়ুন: ‘কারা অভিযুক্ত, দায়ের হয়েছে এফআইআর?’ যোগী সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget