এক্সপ্লোর

Kalbaisakhi: কালবৈশাখীতে ক্ষতির মুখে বহু গ্রাম, ভাঙল মাটির বাড়ি, নেই বিদ্যুৎ-পানীয় জলটুকুও

West Midnapore Kalbaisakhi : কালবৈশাখীর জেরে ক্ষতির মুখে বেশ কিছু গ্রাম। চরম ভোগান্তি পশ্চিম মেদিনীপুরে।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর:  কালবৈশাখীর (Strom)  জেরে তছনছ গোটা এলাকা। একাধিক জায়গায়  খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। বিদ্যুৎ না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সমস্যা। চরম ভোগান্তি পশ্চিম মেদিনীপুর (West Midnapore)।

সোমবার বিকেলে হঠাৎ কালবৈশাখীর জেরে বড়সড় অসুবিধার মুখে পশ্চিম মেদিনীপুর। এই জেলার দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের  বৈকুন্ঠপুর, খাটবারুই শিমুলতলা-সহ ঘাটাল চন্দ্রকোনার বেশ কিছু গ্রাম। বেশ কয়েক জায়গায়, উড়েছে বাড়ির চাল, গাছ পড়েও ভেঙেছে মাটির বাড়ি। যদিও এ বিষয়ে বাসুদেব পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, 'বিদ্যুৎ দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে, পঞ্চায়েতের তরফ থেকেও নজর রাখা হয়েছে পুরো বিষয়টির উপর।'

প্রসঙ্গত, প্রচণ্ড গরমের পর, গতকাল নামে বৃষ্টি। কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ, চলল তাণ্ডব। মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাংশ। প্রচণ্ড ঝড়ে বিভিন্ন জায়গায় উপড়ে গেল গাছ। একাধিক জায়গায় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে জখম হলেন যাত্রী।  সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে। এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি।

ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে পড়ে গাছ। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। আহত হন এক আরোহী। ৪ টে গাড়ি ও ১ টা বাইকের ওপর উল্টে পড়েছে। ১ জন আহত। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। ঝড়ের মধ্য়ে গাড়ির মধ্য়ে ডাল পড়ে যায়। দমদমেও গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। আহত হন যাত্রী। লেক গার্ডেন্স, সাদার্ন অ্য়াভিনিউতেও বিভিন্ন প্রান্তে গাছ পড়ে ব্য়াপক যানজট তৈরি হয়। লেক গার্ডেন্সে গাছ ভেঙে আহত ৪, ময়দানে আহত ১। বাঁকুড়ায় প্রবল ঝড়ে একটি বাড়ির পর ভেঙে পড়ে হোর্ডিং ও তার স্ট্রাকচার। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

গতকাল এরইমধ্য়ে বারুইপুরে হয় শিলাবৃষ্টি। চন্দ্রকোণাতেও মারাত্মক ঝড় বৃষ্টি হয়। প্রচণ্ড দুর্যোগের জেরে, শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে ভেঙে পড়ে গাছ। দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল ব্য়াহত।হাওড়া- বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল ব্য়াহত হয়। এদিকে, প্রবল ঝড়ে পূর্ব বর্ধমানের ভাতারে থমকে গেল অভিষেকের রোড শো। বর্ধমান-কাটোয়া রোডে অভিষেকের কনভয়ের সামনে ছিড়ে পড়ে তার। ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে এলাকা। প্রায় ১ ঘণ্টা রাস্তাতেই আটকে থাকে অভিষেকের কনভয়। দুর্যোগের জেরে, অভিষেকের মঙ্গলকোটে সভা ও আউশগ্রামের রোড শো বাতিল করতে হয়। মঙ্গলবার অন্ডালে সভা রয়েছে অভিষেকের। ঝড়ে লন্ডভন্ড সেই সভাস্থলও। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতাকাল আলিপুরে ঘণ্টায় ৮৪ কিমি বেগে ও  দমদমে ঘণ্টায় ৬২ কিমি বেগে ঝড় হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget