এক্সপ্লোর

Ajit Maity: 'বরদাস্ত করা হবে না', 'বরদাস্ত করা হবে না', গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি অজিত মাইতির

Ajit Maity on Party Inner Clash: দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার প্রকাশ্যে স্বীকারোক্তি অজিত মাইতির। কী বললেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর ?

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর:  দলের গোষ্ঠীদ্বন্দ্ব (Party Inner Clash) নিয়ে এবার প্রকাশ্যে স্বীকারোক্তি তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির (Ajit Maity)। শুধু স্বীকারোক্তিই নয়, তিনি সামাল দিতে পারেননি বলেও প্রকাশ্য মঞ্চ থেকেই ঘোষণা করে দিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের সভা থেকে তিনি মানস ভুঁইয়াকে নজরদারি করতেও বলেন। একই সাথে এও হুঁশিয়ারি দেন,'আগামীদিনে ফেডারেশনের কোনও গ্রুপ বরদাস্ত করা হবে না।'

উল্লেখ্য, বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান করা হয়েছে মন্ত্রী মানস ভুঁইয়াকে (Manas Bhunia)। আর তার সামনেই এদিন অজিত বাবুকে তৃণমূলের সরকারী কর্মী সংগঠন নিয়ে এমন মন্তব্য করতে দেখা যায়।আর এই ঘটনাকেই এবার খোঁচা দিল বিজেপি (BJP)। বিজেপির দাবি, এতদিন আমরা দ্বন্দ্বের কথা বলতাম, তখন মানতো না। এখন নিজের মুখে স্বীকার করছেন। তাহলে দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে কালীঘাটে (Kalighat) পদত্যাগপত্র পাঠিয়ে দিন। গত বছর  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকেও তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি (Ajit Maity)। পাল্টা, অজিত মাইতির বিরুদ্ধে, জেলা পরিষদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে ফের কু’কথার ছড়াছড়ি। কখনও কখনও সীমা ছাড়িয়ে যাচ্ছে ব্যক্তিগত আক্রমণেরও। একদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

অন্যদিকে তৃণমূল বিধায়ক তথা, জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি। খড়গপুর আইআইটিতে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়। হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। ঘটনায় খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় সরাসরি বিজেপির দিকে আঙুল তোলেন অজিত মাইতি। পশ্চিম মেদিনীপুর  তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ও বিধায়ক অজিত মাইতি বলেন, ভারতবর্ষের ১১ নম্বর র‍্যাঙ্ক করা একটি ছাত্র খড়গপুর IIT’তে ভর্তি হয়েছে, সেই ছাত্রকে মেরে ফেলা হয়েছে। এটা ডিপ্রেশনের গল্প ফাঁদা হচ্ছে। কিন্তু জাস্ট ওঁকে খুন করা হয়েছে। আমার যেটা একশো ভাগ সন্দেহ, বিজেপির কোনও না কোনও স্তরের নেতা, এর সঙ্গে ইনভল্ভ আছে। তাঁর উত্তর দিয়ে দিলীপ ঘোষ বলেন, 'বোঝেও না IIT, IIT’র আশপাশেও যায় না। কাটমানি ছাড়া কিছু বোঝে না।'

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি-লিট সেন্ট জেভিয়ার্সের

শুধু তা-ই নয়, তিনি আক্রমণ করে আরও বলেন, 'TMC’র এমন  নেতা মেদিনীপুরে, আমাদের মেদিনীপুরের বদনাম হয়ে যাচ্ছে। অজিত মাইতির মত কিছু গাম্বাট এখানকার নেতা হয়েছে, দেখলেই চোর চোর মনে হয় চেহারা।' পাল্টা অজিত মাইতি বলেন, "বাংলায় যদি কুকথার জনক কেউ থাকে, তাঁর নাম দিলীপ ঘোষ। আসলে সবাই যত ওঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করে রাখুক, MP করে রাখুক, কিন্তু উনি যে অরিজিনালি খারাপ কথা বলার লোক, অশ্লীল কথা বলার লোক, উনি যে নিজে অসত্‍, এগুলো সব বেরিয়ে পড়ছে।' অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, এই মালটা কত টাকা নিয়েছে জেলা পরিষদে চাকরি দেবে বলে সেসব তথ্য আমার কাছে আছে। দরকার হলে তাঁকেও একবার ঢোকাব, কেষ্টর কাছে পাঠাব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget